পুরুলিয়া,১১ ডিসেম্বর:- হাতির হামলায় মৃত্যু হল নিরীহ এক গ্রামবাসির । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় । মৃত ব্যক্তির নাম ষষ্ঠীচরণ কালিন্দী । জানা গিয়েছে বুধবার সকালে জঙ্গলমহলের বলরামপুর থানার হূচুকডি ও পাড়দ্দা এলাকায় ১৩টি হাতির বড়সড় একটি দল ঢুকে ধানি জমির উপর ব্যাপক উৎপাত চালাতে থাকে । তাদের তাণ্ডব দেখে আশেপাশের গ্রামগুলি মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ।
গেল গেল রব পড়ে যায় এলাকায় । ওই সময় পুকুরের ধারে শৌচকর্ম গিয়েছিল ষষ্ঠীচরণ কালিন্দী । উন্মত্ত হাতিগুলোকে দেখে সে প্রাণ বাঁচানোর জন্য মাঠের একটি গাছের উপর উঠে পড়ে বছর ত্রিশের ওই যুবক । কিন্তু তাতেও রেহাই মেলেনি । একটি দাঁতাল ওই গাছটিকে উপরে ফেলে । ষষ্ঠী চরন নিচে পড়ে যেতেই পা দিয়ে তাকে পিষে মারে ওই দাঁতালটি ।Related Articles
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতিশ কুমার।
কলকাতা, ২৪ এপ্রিল:- নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নবান্নে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাঁদের অভ্যর্থনা করেন এবং ফুল দিয়ে স্বাগত জানান। পরে নবান্নের ১৪ তলায় তিন নেতা নেত্রীর মধ্যে বৈঠক শুরু হয়। Post Views: 282
তিন বছর পর খুলছে ওয়েলিংটন জুটমিল,খুশি শ্রমিকরা।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- আর্থিক সংকটের কারন দেখিয়ে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারী রিষড়ার ওয়েলিংটন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোর্টিশ ঝুলেছিল। তিন বছর পর আবার খুলছে মিলের গেট, খুশি শ্রমিকরা। আজ শ্রম মন্ত্রী মলয় ঘটকের ঘরে এক বৈঠকে মিল কর্তৃপক্ষ, শ্রম দপ্তরের আধিকারীক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে মিল খোলার সিদ্ধান্ত হয়। আগামী ৫ মার্চ খুলবে মিলের […]
জেলার সাফাই কর্মীদের দেখতে জেলায় ন্যাশনাল কমিশন অফ সাফাই কর্মচারির চেয়ারম্যান।
হুগলি,২০ ডিসেম্বর:- জেলার সাফাই কর্মীরা ঠিক কেমন আছেন তা সরেজমিনে দেখতে আজ জেলায় আসেন ন্যাশনাল কমিশন অফ সাফাই কর্মচারির চেয়ারম্যান মনোহর ভালজিভাই জালা। এদিন মূলত পৌরসভার সাফাই কর্মীরা রাজ্য শ্রম আইন অনুযায়ী ন্যুনতম বেতন সহ আবাস, জল, আলো কিংবা পিএফ, গ্রাচুইটি পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। এবিষয়ে তিনি চুঁচুড়ায় নতুন জেলাশাসক দপ্তরে একটি বৈঠক করেন। […]








