তরুণ মুখোপাধ্যায়,১০ এপ্রিল:- ঝড় , জল , তুফান , বৃষ্টি বা দুর্যোগ কোন কিছুতেই থেমে থাকেনি তার সাইকেলের প্যাডেল । ১৯৬০ সাল থেকে যখন তার ১৬ বছর বয়স তখন থেকে শুরু হয়েছে সাইকেলে বাড়ি বাড়ি খবরের কাগজ দেওয়া । এ যেন কবি সুকান্তের এক রানার এর কাহিনী । সুখ় দুঃখ ও আবেগ স্মৃতি খবর পৌঁছে যেত রানারের হাত ধরে । গ্রামের মানুষের হাতে প্রিয়জনের চিঠি পৌঁছে দেবার জন্য প্রাণপ্রন দৌড়ে ছুটে বেড়াতো রানার। একটাই লক্ষ ছিল যেভাবে হোক সূর্য ওঠার আগে যেন পৌঁছতে পারে গ্রামের মানুষের কাছে। দিত ঠিক তেমনি রিষড়ার পশ্চিম রেলপারে নারায়ণ পাত্র সূর্য ওঠার পর বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেন মানুষের ড্রয়িংরুমে । ১৯৬০ সাল থেকে ২০২০ এই দীর্ঘপথ পেরোতে গিয়ে নারায়ণ বাবু সাক্ষী থেকেছেন পৃথিবীর নানা ঘটনার । ভারত-চীন যুদ্ধ যেমন দেখেছেন তেমনি ভারত পাকিস্তানের যুদ্ধ জহর লাল নেহেরুর প্রয়ান রাজীব ইন্দিরার হত্যা কান্ড ভারতের যুদ্ধজয় অলিম্পিকে সোনা দেশের কৃতি মানুষের নভেল জয়তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক দুর্যোগ মানুষের মৃত্যু তাকে নাড়া দিয়ে গেছে।সেই খবর পৌঁছে দিয়েছে ঘরে ঘরে।
কিন্তু আজও পেট চালালা তাগিদে এই ৮২ বছর বয়সেও তাকে ছুটে বেড়াতে হচ্ছে , এ গলি থেকে ওগলি । এপাড়া থেকে সেপাড়া । কথা বলতে গিয়ে বৃদ্ধ নারায়ণ পাত্র জানালেন এত ঘটনার সাক্ষী থেকেছে কিন্তু এই যে করোনার মতন মহামারী এইরকম দুঃসংবাদ এর খবর বাড়ি বাড়ি পৌঁছতে হচ্ছে তাতে তার মন ভারাক্রান্ত । এরকম মারণ ব্যাধির খবর এতবছর বয়সেও পূর্বে শোনেননি বা দেখেননি।এখন এইটাই সবথেকে বড় ভয়ঙ্করতম সময়। যেটা সারা পৃথিবীর মানুষ মানব সমাজ সংগ্রামের মধ্য কাটাচ্ছেন কাটাচ্ছেন। এই লড়াইয়ে শামিল হয়েছেন বিশ্ববাসী। প্রথম জীবনে যখন তিনি এই নিউজ পেপারের ব্যবসায় নেমে ছিলেন তখন কাগজের একটা আলাদা মূল্য ছিল । আলাদা আকর্ষণ ছিল । কিন্তু যতদিন গেছে আধুনিক হয়েছে খবরের কাগজে, খবর বেড়েছে । তার সঙ্গে সারা পৃথিবী আজ পোঁছে গেছে মানুষের ড্রইং রুমে টিভির মাধ্যমে। কিন্তু এবারের এই যে করোনার আতঙ্কে মানুষের মধ্যে কাগজ নেয়ার যে অভ্যাস সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ইদানিং বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে কাগজে রোগ সংক্রমণের বিপদ নেই এটা প্রচার হবার পর কিছু কিছু ক্ষেত্রে আবার মানুষজন নিচ্ছেন। কিন্তু আগের মতন কাগজ বিক্রি হচ্ছে না। পেটের জন্য ক্ষুধাবৃত্তি নিবারণের জন্য। আজকে এই ৮২ বছর বয়সে অসক্ত শরীরে ঝাপসা চোখে নারায়ণ বাবুকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হচ্ছে মানুষের দরজায় দরজায়। পৌঁছে দিচ্ছেন সারা বিশ্বের খবর । করোনার সর্বশেষ পরিস্থিতি সেটা মানুষ জানছেন খবরের কাগজ এর মাধ্যমে।Related Articles
অমিত শাহের টাকে চুল গজানো সম্ভব , কিন্তু বাংলা থেকে একজনকেও হটানো অসম্ভব – রিষড়ায় কল্যাণ বন্দোপাধ্যায়।
অর্ণব বিশ্বাস,৪ জানুয়ারি:- এন,আর, সি নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীর। কল্যানের কথায় অমিতের টাকে চুল গজাতে পারে, কিন্তু বাংলা থেকে একজন মানুষকেও হঠানো সম্ভব হবে না। পাশাপাশি তৃণমূলের এই সাংসদ অমিত শাহকে আরও কয়েকধাপ এগিয়ে বলেন তুমি কতটা মায়ের দুধ খেয়েছো, বাংলা থেকে একজনকে হঠিয়ে দেখাও। কল্যান বলেন অমিত শাহ […]
শ্রীরামপুরে নবনির্বাচিত পৌরবোর্ডের শপথ গ্রহণ।
হুগলি, ২১ মার্চ:- সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীরামপুর পৌরসভার নবনির্বাচিত সদস্য সহ পৌর প্রধান ও উপ পৌর প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সোমবার সকালে শ্রীরামপুর টাউন হলে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তীর উপস্থিতিতে নির্বাচিত সদস্যরা শপথ নেন। এক নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত একে একে সমস্ত সদস্যরা শপথ গ্রহণ করেন। কেউ […]
বিড পেপার জমা করলো লাল হলুদ।
স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আজই অনলাইনে “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ” নামে এফএসডিএলের কাছে বিড পেপার জমা দেওয়ার কাজ সম্পন্ন হল। শুধু তাই নয়, আজই ইস্টবেঙ্গল ক্লাব কুরিয়ারের মাধ্যমে বিড পেপারের হার্ড কপিটি এফএসডিএলের কাছে পাঠিয়ে দিয়েছে। যদিও সেটা এক-দুদিনের মধ্যেই এফএসডিএলের কাছে পৌঁছে যাবে। আর তারপরেই এফএসডিএল সরকারি ভাবে ২০-২২ তারিখের মধ্যেই আইএসএলে […]







