সুদীপ দাস,৮ এপ্রিল:- ভোট নয়, এই মুহুর্তে করোনাকেই প্রাধান্য দেওয়া উচিত। তাই পৌরভোটের জন্য দখল নেওয়া দেওয়ালে এবারে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করলো হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত(বটা)। ফি বছরের শুরুতেই পৌর ভোটের তোড়জোর শুরু করে দেয় বিভিন্ন রাজনৈতিক দল। আশানুরূপ ভাবেই যাতে অনেকটা এগিয়ে ছিলো শাসক দল। ফেব্রুয়ারি মাসে বহু জায়গাতেই দেওয়াল দখলে নামে তাঁরা। কিন্তু মার্চে করোনা আতঙ্ক আপাতত পৌর ভোটে জল ঢেলেছে। এবারে নিজেদের দখলে থাকা সেইসমস্ত দেওয়ালে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে নামলেন হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল ইন্দ্রজিৎ দত্ত। মানুষকে ঘরে থাকার অঙ্গিকার জানিয়ে চুনকাম করা সেইসমস্ত দেওয়াল রাঙিয়ে তুললেন তিনি। এবিষয়ে ইন্দ্রজিৎবাবু বলেন এই মুহূর্তে সবকিছু ভূলে আমারা করোনা মোকাবিলায় নেমেছি। তাই ফাঁকা সেইসমস্ত দেওয়ালের মাধ্যমে আমরা মানুষকে সচেতন বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছি।
Related Articles
উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে কর্মরতা দুই শিক্ষিকা এবার বরখাস্তের তালিকায়।
হুগলি, ১৭ জুন:- উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে কর্মরতা দুই শিক্ষিকা এবার বরখাস্তের তালিকায়। সূত্রের খবর বরখাস্ত ওই দুই শিক্ষিকা হলেন চন্দ্রিমা দেব ও সুমনা নিয়োগী। নিয়ম বহির্ভূতভাবে ওই দুই শিক্ষিকাকে ২০১৭ সালে নিয়োগ করা হয়। সম্প্রতি অবৈধ নিয়োগ এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্যের ২৬৯ জন শিক্ষক-শিক্ষিকাকে বরখাস্তের নির্দেশ দেয়। সেই বরখাস্তের তালিকায় উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের […]
ভোটের একদিন আগেই বীরভূমে ৬ জন পুলিশ আধিকারিক নিযুক্ত করলো কমিশন।
কলকাতা , ২৮ এপ্রিল:- আগামী ২৯ শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণ হবে। বীরভূম কলকাতা উত্তর মালদা এবং মুর্শিদাবাদ এই চারটি জেলায় মোট কয়টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের একদিন আগে বীরভূম জেলায় ভোট প্রক্রিয়া কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জন পুলিশ আধিকারিক কে নিযুক্ত করলেন। […]
দুয়ারের রেশনের গতি আনতে আগামী মাসেও আধার সংযুক্তিকরণ এর কাজ চলবে।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- দুয়ারে রেশন প্রকল্পে গতি আনার জন্য রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের জন্য বিশেষ অভিযান আগামী মাসেও চালিয়ে যাওয়া হবে। এলাকা ভিত্তিক বিশেষ শিবির খুলে আধার রেশন সংযুক্তিকরণ এর কাজ চলবে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগামী মাসে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবিরে গিয়েও সংযুক্তিকরণ করানো যাবে। উল্লেখ্য রেশন গ্রাহকদের আধার […]








