হুগলি,৮ এপ্রিল:- করোণা আতঙ্কে লকডাউন এরমধ্যে সাধারণ মানুষকে রেশন দেওয়ার কথা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই ঘোষণা করলেও রেশন কার্ড নিয়ে বিভ্রান্তিতে রিষড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রসঙ্গত এই লকডাউন পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু রিষরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৪৮৪ টি কার্ড হাতে পেলেও কোথাও ঠিকানা নেই আবার কোথাও ভুল ঠিকানা ফোন নাম্বার তো আবার কারুর এ রাজ্যেরই নয়। ফোন করলে বলা হচ্ছে সেই নাম্বার গুলি নাকি ভিন রাজ্যের। এমত অবস্থায় রেশন কার্ড বণ্টনে চিন্তায় পড়েছেন রিষরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ব্রহ্মদেও রুইদাস। কংগ্রেসের এই কাউন্সিলরের অভিযোগ এইভাবে চলতে থাকলে গরীব মানুষরা হয়তো রেশনই পাবেনা ।
Related Articles
করোনা নিয়ে রাজ্যপাল কে পত্র বোমায় বিদ্ধ করলেন লোকসভার তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সোজাসাপটা ডেস্ক,২৮ এপ্রিল:- করোনা নিয়ে রাজ্যপাল কে পত্র বোমায় বিদ্ধ করেছেন সাংসদ তথা লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।এ দিন চার পাতার এক চিঠিতে কল্যাণ রাজ্যপাল জগদীপ ধনখর কে একহাত নেন।ওই চিঠিতে কল্যাণ রাজ্যপাল কে উদ্দেশ্য করে লেখেন সাংবিধানিক প্রধান হয়ে আপনি যে ধরনের কাজ করছেন সেটা অসাংবিধানিক। আপনার আচড়নে সাংবিধানিক পদ প্রতিনিয়ত কালিমালিপ্ত হচ্ছে।আপনি […]
যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে ? সৌমিত্রকে কটাক্ষ যুব তৃণমূল নেতার
পশ্চিম মেদিনীপুর , ১৮ জানুয়ারি:- যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে? এই ভাষাতেই সৌমিত্র খাঁকে আক্রমণ করলেন রাজ্য যুব তৃনমূলের মুখপাত্র সুদীপ রাহা। বিজেপির অপপ্রচার, কুৎসা ও মিথ্যাচারের বিরুদ্ধে সোমবার আলিকষা ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানেই সুদীপ রাহা কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি […]
কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে রাজ্য।
কলকাতা, ১২ জুন:- কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকার কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন। এই বিষয়ে সব ধরনের […]







