সুদীপ দাস,৭ এপ্রিল:- অভিনব উদ্যোগ নিল হুগলির বাঁশবেড়িয়ার একগুচ্ছ ক্লাব সংগঠন । এদিন বাঁশবেড়িয়া পৌরসভা ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় এই সমস্ত ক্লাবগুলির সদস্যরা এলাকার ওয়ার্ডের যে সমস্ত শিশুরা আছে তাদের হাতে চকলেট , লজেন্স ,পাউরুটি , কেক , ম্যাগি সহ খাদ্যবস্তু বাচ্চাদের হাতে তুলে দিল। এর সঙ্গে সঙ্গে বাচ্চারা যাতে বাড়িতে বসে একাকীত্ব না বোধ করেন তার জন্য তাদের প্রত্যেক পরিবার কে একটি করে লুডো সহ খেলার সামগ্রী উপহার দেয় এই সমস্ত ক্লাব সংগঠনের সদস্যরা । শুধু তাই নয় ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা সঙ্গীত পরিবেশন করে করোনার বিরুধ্যে কিভাবে লড়াই করতে হয় মানুষকে সে বিষয়ে সচেতন করছেন এবং যাতে এই মারণ রোগ থেকে মানুষ দূরে থাকে সেটা গানের মাধ্যমে তারা প্রচার করছেন। এ সম্বন্ধে বলতে গিয়ে উদ্যোক্তারা জানান ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকার গরিব মানুষদের বাড়ি বাড়িতে খাদ্যবস্তু পৌঁছে দেয়া হয়েছে ।দেয়া হচ্ছে পর্যাপ্ত রেশন। তাই আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে যে সমস্ত ছোটরা আছে যে সমস্ত শিশুরা আছে তাদের জন্য কিছু করা দরকার ।তার জন্য আমাদের আজকের এই প্রয়াস। আগামী দিনেও আমরা এই চেষ্টা চালিয়ে যাব।
Related Articles
জনসংযোগে বেরিয়ে আবারও ক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক।
হুগলি, ৬ ডিসেম্বর:- গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় সাড়ে আট হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। কেন মানুষের সমর্থন মেলেনি তা জানতে জনসংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিধায়ক অসিত মজুমদার। গত ২০-২৪ নভেম্বর কোদালিয়া ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী জন প্রতিনিধিদের নিয়ে জনসংযোগ করেন বিধায়ক। জল রাস্তা আবাস নিকাশি […]
শেওরাফুলিতে বেআইনি মদ প্রচারের অভিযান চালিয়ে বিদেশি মদ সমেত আটক এক।
হুগলি, ২২ সেপ্টেম্বর:- পুজোর আগে বিভিন্ন বিষয়ে করা নজরদারি থাকে পুলিশ প্রশাসনের। গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে শেওরাফুলী জি আর পি এর উদ্যোগে শ্রীরামপুর স্টেশন থেকে সন্দেহভাজন এক ব্যাক্তিকে তল্লাশি চালাতে গিয়ে ২৫ বোতল বিদেশি মদ সমেত আটক করা হয়। ওই ব্যাক্তির নাম সিভাম ভূঁইয়া, বয়স ৩৫ বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরী এলাকায়। […]
একদিনের আটদলীয় ফুটবল প্রতিযোগিতা আরামবাগে।
আরামবাগ, ৪ ডিসেম্বর:- একদিবসীয় আটদলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আরামবাগের পারুল মাঠে।আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি পরিচালনায় এবং এই সংগঠনের সভাপতি উত্তম কুন্ডুর উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুন্ডু, হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী,আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া, কর্মাধ্যক্ষ […]









