হুগলি,৬ এপ্রিল:- হুগলি জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে, লকডাউন পরিস্থিতির কারণে অসহায় দরিদ্র গৃহবন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এদিন সংগঠনের তরফে চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশ সুপার দফতরে গিয়ে চার টন চাল ও দুই টন আলু বিতরনের জন্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা সংগঠনের সভাপতি শৈবাল মিত্র, সহ সভাপতি মোহিত ঘোষ, সম্পাদক জয়ন্ত দাস ও রাজ্য ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সহ সভাপতি সুবীর শেঠ সহ অনান্যরা। জেলায় মোট 215 টি ইটভাঁটা রয়েছে। প্রত্যেক ভাঁটার মালিকরা একত্রিত হয়ে তহবিল তৈরি করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর COVID19 এর রিলিফ ফান্ডে টাকা দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের অনান্য জেলার সংগঠন থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।
Related Articles
বাঁকুড়ার সোনামুখীতে এসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন সেলিম।
বাঁকুড়া , ৬ ফেব্রুয়ারি:- দশ বছর তৃণমূল ও সাত বছর বিজেপি মানুষকে ধোঁকা দিয়েছে। শুধু এখানকার মাল ওখানে ও এখানকার মাল ওখানে। শোরুম দু’টো আলাদা, কিন্তু গুদামটা কালীঘাটে। তাই আমাদের গুদাম ও শোরুম দু’টোকেই দেখতে হবে’। শনিবার বাঁকুড়ার সোনামুখী বি.জে হাই স্কুলে দলীয় এক কর্মীসভায় কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন […]
বীক্ষণ ও অণুবীক্ষণ নতুন দুটি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম।
কলকাতা, ১৪ মার্চ:- বীক্ষণ এবং অণুবীক্ষণ নতুন দুটি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। আজ সল্টলেকে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম ভবনে মোবাইল অ্যাপ দুটির সূচনা করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এস সুরেশ কুমার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি ডক্টর পি বি সালিম। বীক্ষণ মোবাইল […]
রবিবাসরীয় প্রচারে ভাটপাড়ায় অর্জুন পুত্র পবন সিং
ব্যারাকপুর , ২১ মার্চ:- কাঁকিনাড়ার আর্যসমাজ মোড়ের হনুমান মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার করলেন ভাটপাড়ার তরুণ ব্রিগেডের বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন কুমার সিং। এদিন সাতসকালে ব্যান্ড-তাসা সহ অন্যন্য বাদ্য যন্ত্র সহকারে বিজেপি প্রার্থী পবন আর্যসমাজ মোড় থেকে ভোট প্রচার শুরু করে,ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের অলিগলি ঢুঁ মারলেন। এদিন বিজেপি পার্থীর পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল […]









