কলকাতা,২ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই সময় আরো ১৬ জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট ৭ জন করোনা আক্রান্তের মত্যু হল। মোট আক্রান্তের সংখ্যা ৫৩। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের সদস্য চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় আজ একথা জানিয়েছেন। পড়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান মৃতদের মধ্যে তিনজনের অন্যান্য শারীরিক সমস্যা ছিল।তাই করোনা সংক্রমনের জন্যই তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত ভাবে বলা যাবে না। অন্যদিকে মৃত এবং ইতিমধ্যেই সেরে ওঠা রোগীদের সংখ্যা ধরলে বর্তমানে রাজ্যে ৩৪ জন করোনা সংক্রামিত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্য সচিব জানিয়েছেন। এদিকে টাস্কফোর্সের অন্য সদস্য ডাক্তার অভিজিৎ চৌধুরী জানিয়েছেন করনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম দফায় যে ১৮ জন আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে ৯ জনের দ্বিতীয় দফার নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে।সম্ভবত আগামীকালই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।তবে তাদের আরো কিছুদিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে।
Related Articles
“চোরের মায়ের বড়ো গলা”। নাম না করে সমালোচনা এবার অরূপের।
হাওড়া, ৬ ডিসেম্বর:- ২০২১ এর নির্বাচনের আগে এক এক করে বেসুরে বাজছেন তৃণমূলের ডাকসাইটের নেতা – মন্ত্রীরা। হাওড়াতেও জটু লাহিড়ী থেকে শুরু করে বৈশালী ডালমিয়ার পরে এবারে রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জেলায় একের পর এক এই ধরনের ঘটনায় এবার মুখ খুললেন হাওড়া জেলা সদরের তৃণমূল চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় […]
থালা নিয়ে রাস্তায় বসে অবরোধ, জুট মিলের শ্রমিকদের।
হাওড়া, ১২ এপ্রিল:- হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলের শ্রমিকরা ফের রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন। মিল খোলার দাবিতে বুধবার সকালে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। স্লোগান দিতে থাকেন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। অবরোধকারীদের হটায় পুলিশ। গত কিছুদিন ধরেই এই মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। প্রোডাকশন নেই। মিলে […]
মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরে।
হুগলি, ২ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরের লক্ষ্মীশ্রীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীভান্ডারের টাকা দ্বিগুন হওয়ায় খুশি সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস, ভারসা ছিল। আর সেটাই বাস্তবায়িত হয়েছে। খেলা হবে গান বাজিয়ে গ্রামের মহিলারা লক্ষীর ঘট নিয়ে উল্লাসে মেতে উঠেছে। এবারের ভোটে খেলা হবে বলে দাবি লক্ষীশ্রীদের। Post Views: […]










