কলকাতা,১ এপ্রিল:- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ৬ মাসের এর অর্থ রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন। একেবারেই নিঃশব্দে । দীর্ঘদিন ধরে অসুস্থ বুদ্ধদেববাবু বর্তমানে লোকচক্ষুর আড়ালে পাম এভিনিউয়ের বাড়িতে থাকেন ।শেষবার তাকে দেখা গিয়েছিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে । তারপর থেকে তাকে আর বাড়ির বাইরে কেউ দেখেনি ।সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তিনি যখন রাজ্যপাল হয়ে এ রাজ্যে আসেন তারপরে তিনি সপরিবারে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে দেখা করতে । সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে অনেকেই বিস্মিত হয়ে যান বর্তমান অসুস্থ বুদ্ধবাবুকে দেখে । তবে বাড়িতে থাকলেও তিনি সাম্প্রতিক কালের রাজ্যের সমস্ত খোঁজ খবরই রাখেন এবং বর্তমানে করোনার ছোবলে সারা বিশ্ব ছারখার হয়ে যাচ্ছে ।আমাদের আমাদের দেশেও তার থাবা এসে পড়েছে।তাই বিচলিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু তার ছমাসের পেনশনের টাকা রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন।
Related Articles
বেসরকারি স্কুলগুলিতে ফ্রি নিয়ন্ত্রণে তৈরি হলো রেগুলেটরি কমিশন।
কলকাতা, ৭ আগস্ট:- রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ফি নিয়ন্ত্রণের জন্য তৈরি হলোওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই কমিশন অনুমোদিত হল। এবার এটি বিল আকারে বিধানসভায় পেশ হবে। বিধানসভায় পাস হয়ে গেলে এটি রাজ্যপাল এর কাছে অনুমোদনের জন্য যাবে তিনি স্বাক্ষর করলে এই কমিশন আইন হিসেবে চিহ্নিত হবে। ঠিক হয়েছে কমিশনের মাথায় থাকবে […]
রাজ্য বাজেটের সমালোচনায় অশোক লাহিড়ী।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার ছিল বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনার প্রথম দিন। বুধবারই ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম দিনেই ‘ভোটমুখি প্রচার সর্বস্ব’ বলে বাজেটের কড়া সমালোচনা করেছে বিজেপি। এদিনও বাজেটের উপর আলোচনাকে কেন্দ্র করে সরকার পক্ষ ও বিরোধী দলের মধ্যে তরজায় অধিবেশন কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যরা বাজেটকে […]
করোনা ও ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে বাঁধাই গানের উৎসব মন্তেশ্বরে।
পূর্ব বর্ধমান, ১ নভেম্বর:- মন্তেশ্বর ব্লকের করন্দার সমস্ত গ্রামবাসীর উদ্যোগে, করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় শুরু হয়েছে দুই দিনে বাঁধাই গানের উৎসব। সকালে ও বিকালে মিলিয়ে ২৬ টি জাগায় গানের আসর বসছে। এই উৎসব চলবে আগামীকাল পর্যন্ত, গ্রামের বাসিন্দা রাজীব চ্যাটার্জী জানান বাবা, কাকার আমল থেকে প্রাচীন শতাব্দীর লোকসংস্কৃতি বাঁধাই গানের উৎসব হয়ে আসছে। করন্দা […]









