কলকাতা,১ এপ্রিল:- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ৬ মাসের এর অর্থ রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন। একেবারেই নিঃশব্দে । দীর্ঘদিন ধরে অসুস্থ বুদ্ধদেববাবু বর্তমানে লোকচক্ষুর আড়ালে পাম এভিনিউয়ের বাড়িতে থাকেন ।শেষবার তাকে দেখা গিয়েছিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে । তারপর থেকে তাকে আর বাড়ির বাইরে কেউ দেখেনি ।সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তিনি যখন রাজ্যপাল হয়ে এ রাজ্যে আসেন তারপরে তিনি সপরিবারে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে দেখা করতে । সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে অনেকেই বিস্মিত হয়ে যান বর্তমান অসুস্থ বুদ্ধবাবুকে দেখে । তবে বাড়িতে থাকলেও তিনি সাম্প্রতিক কালের রাজ্যের সমস্ত খোঁজ খবরই রাখেন এবং বর্তমানে করোনার ছোবলে সারা বিশ্ব ছারখার হয়ে যাচ্ছে ।আমাদের আমাদের দেশেও তার থাবা এসে পড়েছে।তাই বিচলিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু তার ছমাসের পেনশনের টাকা রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন।
Related Articles
চুঁচুড়ায় পুকুর ভরাটের অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে বিধায়ক।
হুগলি, ১৬ মে:- সকাল সকাল পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল সরোজমিনে পরিদর্শন করতে গেলেন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা। সেখানে গিয়ে দেখা গেল একটি পুকুরের উপরে তৈরি হয়ে গেছে পাকা বাড়ি, আবার একটি টিনের ঘর রয়েছে। যেখানে রয়েছে বিদ্যুতের লাইন এবং পানীয় জলের ব্যবস্থাও। কাউন্সিলর এর সাফাই তিনি নাকি কিছুই জানেন না। […]
শাসক-বিরোধী বিক্ষোভে বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিক্ষোভ পাল্টা বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে অধ্যক্ষর অনুমতি চান। অধ্যক্ষ বিষয়টি বিচারাধীন বলে দাবি করে সেই অনুমতি না দেওয়ায় বিজেপি সদস্যরা পোস্টার সহযোগে স্লোগান […]
সোশ্যাল সাইডে পোস্ট করে বিজেপি ছাড়লেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
কলকাতা, ৩১ জুলাই:- বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়! তিনি ফেসবুক পোস্টে লিখলেন চললাম। তাঁর কথায়,”সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।” শনিবার বিকেল চারটের কিছু পর বড়সড় এক পোস্ট করেন বাবুল। সঙ্গে ছিল হেমন্ত মুখার্জির বিখ্যাত ‘এক […]








