হুগলি,১ এপ্রিল:- গত ২৯ মার্চ শেওড়াফুলির বাসিন্দা প্রৌঢ়র করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে যানায় স্বাস্থ্য দপ্তর, সেই মত গত মঙ্গলবার তার পরিবারের সদস্য সহ তার সংস্পর্শে আসা ১৪ জন কে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় লালারস পরীক্ষার জন্য। রিপোর্টে আক্রান্ত প্রৌঢ়ের ভাই ও ছেলের পজিটিভ এসেছে বলে জানা যায়। এর পরই ওই দুই জনকে চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকি ১২ জন সদস্য দের হুগলীর সিঙ্গুরে একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবার ব্যবস্থা করে হাসপাতাল কতৃপক্ষ। অভিযোগ কোয়ারেন্টাইনের পাঠাবার নাম শুনেই হাসপাতাল চত্তর থেকেই চম্পট দেয় ১২ জন।এরপরই ঐ ১২ জনের নামে শ্রীরামপুর থানায় পলাতকের অভিযোগ জমা দেয় হাসপাতাল কতৃপক্ষ। শেষে শ্রীরামপুর ও শেওড়াফুলির বিভিন্ন অঞ্চল থেকে ঐ ১২ জন ফের পাকরাও করে পুলিশ। পুলিশি প্রহরায় তাদেরকে ফের সিঙ্গুরে কোয়ারেন্টাইনে পাঠালো পুলিশ।
Related Articles
কলকাতায় চলা অটোর রং নীল সাদা করার পরিকল্পনা নিল রাজ্য পরিবহন দপ্তর।
কলকাতা, ২৬ জুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের একটি পৃথক পরিচিতি গড়ে তুলতে নীল- সাদা রং ব্যবহার করার নীতি নিয়েছেন। সমস্ত সরকারি ভবন, রাস্তার ধারের রেলিং, সরকারি গণপরিবহন নীল রঙে সাজিয়ে তোলা হয়েছে। এবার তার সঙ্গে সামঞ্জস্য রেখে শহর কলকাতায় চলা অটোর রং নীল-সাদা করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের পরিবহন দফতর। সরকারি সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে […]
মারুতি ও ট্রাক পথ দূর্ঘটনায় মৃত ৩ আহত ৪ জন !
পশ্চিম মেদিনীপুর , ৬ মার্চ:- ভয়াবহ পথদূর্ঘটনা চন্দ্রকোনার কুঁয়াপুরে। রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ির পেছনে ধাক্কা ট্রাকের মৃত ৩,গুরুতর আহত ৪ জন,আহত ৪ জনকেই চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুরে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মৃত তিনজনের বাড়ি ঘটনাস্থল […]
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ হাওড়ায়।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ এবার হাওড়ায়। হাওড়া ময়দানে রাস্তায় বসে ইটের উনুন বানিয়ে তেলের পরিবর্তে জল দিয়ে প্রতীকী রান্না করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সোস্যাল মিডিয়া টিমের কর্মীরা। এভাবেই শনিবার ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয় হাওড়া ময়দানে। এদিন তৃণমূল কংগ্রেস সোস্যাল মিডিয়ার টিমের পক্ষ থেকে টুসু হাজরার নেতৃত্বে […]










