চিরঞ্জিত ঘোষ, ১ এপ্রিল:- করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা । এদিন পুরসভার উদ্যোগে এলাকার সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল জায়গাগুলোয় স্যানিটেশনের কাজ চলে। ফায়ার ব্রিগেডের সাহায্যে এদিন ডানকুনি থানা ,ডানকুনি পুরসভা ছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার এবং বাজারগুলিতে জীবাণুমুক্ত করার কাজ হয় । জীবাণুনাশক কেমিক্যালের সঙ্গে জল মিশিয়ে চারিদিক ধোয়া হয়। এই কাজের পরিচালনা করেন ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার । তিনি জানান যেভাবে এই করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ছে তা থেকে আমাদের পৌরসভা এলাকার সমস্ত মানুষকে সুস্থ রাখতেই সানিটাইজ করা হচ্ছে। আমরা ঠিক করেছি পুরো ডানকুনি পুরসভার প্রত্যেকটি এলাকায় স্যানিটেশনের কাজ করবো । আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি , অনুরোধ করছি আপনারা এই ভয়াবহতা উপলব্ধি করে এর থেকে সাবধান থাকবেন এবং সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেয়া হচ্ছে সেই নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে পালন করুন। তাহলেই আমরা এই ভয়ঙ্কর ব্যাধি থেকে মুক্তি পাব।
Related Articles
হোটেলে গেস্টদের যাবতীয় তথ্য আপলোড হবে পুলিশের অ্যাপে ! হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।
হাওড়া, ৪ আগস্ট:- কয়েকদিন আগেই শিবপুরের হোটেলে মধুচক্রের হদিসের পর এবার হাওড়া সিটি পুলিশের নতুন অ্যাপ চালু হতে চলেছে। হাওড়ার যে কোনও হোটেলে গেস্ট ঢুকলেই তাঁদের ছবি সহ তাঁর পরিচয় আপলোড করতে হবে হোটেল কর্তৃপক্ষকে। হাওড়া স্টেশন চত্বরে বার বার দেখা গেছে অন্য এলাকায় ক্রাইম করে এখানে হোটেলে লুকিয়ে থাকতে। পাশাপাশি বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠনের […]
রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল।
হুগলি , ৫ ফেব্রুয়ারি:- হুগলি জেলা রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল। ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সহকারে সিঙ্গুর থানা থেকে পদযাত্রা শুরু হয়ে কামারকুণ্ডু জেলা রুরাল পুলিশ সুপার অফিস পর্যন্ত যায় পদযাত্রা। উপস্থিত ছিলেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ […]
ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে।
হুগলি, ১৯ সেপ্টেম্বর:- জোয়ারের জলে ডুবল পনটুন, ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে। গঙ্গার জল ফুলেফেঁপে উঠেছে। তামলিপাড়া পনটুন জেটি জলের তলায় চলে যাওয়ায় ফেরি পরিষেবায় প্রভাব পরেছে। চুঁচুড়া তামলিপাড়ার বিপরীতে রয়েছে উত্তর ২৪ পরগনার গরিফা রামঘাট। ফেরি বন্ধ হওয়ায় সমস্যায় পরেন দুই পারের যাত্রীরা। তামলিপাড়া ঘাটের ঠিকাদার বিজয় কাহার জানান, পুরসভা টেন্ডার করার সময় […]








