তরুণ মুখোপাধ্যায়,১ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব । এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য। এই সময় সমস্ত মানুষ লকডাউন এ চলে গেছে । এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে ।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যক্তিগত উদ্যোগে ও এইসব মানুষদের পাশে দাঁড়ানো চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ক্লাব শ্রীরামপুর শাখার উদ্যোগে এদিন কোন্নগরের বেশ কিছু গরিব মানুষদের মধ্য চাল ডাল তেল নুন মসলা খাদ্য বস্তু বিতরণ করলেন সংস্থার সদস্যরা। এ ব্যাপারে বলতে গিয়ে রোটারি ক্লাব শ্রীরামপুর শাখা নন-মেডিকেল ডাইরেক্টর গৌতম দত্ত জানালেন আমাদের রোটারি ক্লাব সারা বছরই নানা ধরনের সমাজসেবা মূলক কাজ করে থাকে। এখন তো শুরু হয়েছে বিশ্বব্যাপী করোনার প্রকোপ। ত্রই বিপর্যয়ের হাত থেকে যাতে গরিব মানুষদের সামান্যতম স্বস্তি দেওয়া যায় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা । আজকে আমরা প্রায় দুশো মানুষকে তাদের তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে তুলে দেয়া হলো সংস্থার পক্ষ থেকে । আমরা মনে করি এই সময় আমাদের দেশের সমস্ত মানুষকে এক হয়ে লড়তে হবে যদি আমরা তা করতে পারি তবেই ভয়ংকর ব্যাধি থেকে আমরা মুক্তি পাব।
Related Articles
হাওড়া জেলায় সর্বত্র সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপিত।
হাওড়া , ১৫ আগস্ট:- দেশের ৭৪তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও। সকাল থেকেই জেলার সর্বত্র স্বাধীনতা দিবস উদযাপিত হয়। প্রশাসনিক দফতরগুলিতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন সকালে কদমতলায় দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “১৪ আগস্ট মধ্যরাত থেকেই অন্যবার অনেক অনুষ্ঠান হয়।এবার কোভিড পরিস্থিতিতে অনেক অনুষ্ঠান কাটছাঁট করতে […]
বাঙালি মজেছে বিশ্বকাপে, অথচ “মধুসূদন” উপেক্ষিতই থেকে গেলেন!
হুগলি, ১৫ নভেম্বর:- আজ দেশের শল্যচিকিৎসার জনক পন্ডিত মধুসূদন গুপ্তের মৃত্যুদিন। ১৮৫৬ সালের ১৫ নভেম্বর হুগলির বৈদ্যবাটির এই মহামানবের মৃত্যু হয়। কিন্তু পরিতাপের বিষয়, দীপাবলি উৎসবের লক্ষ প্রদীপের ভিড়ে তাঁর জন্য একটাও প্রদীপ জ্বালানোর কেউ নেই! বাঙালিসহ ১৪০ কোটি ভারতীয় চোখ আটকে আছে টিভির পর্দায়। ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে। গত তিনদিন ধরে হাজার কোটির আতসবাজিতে ভারতীয়রা […]
জমায়েত করে রাস্তা অবরোধ বর্ধমানে।
পূর্ব বর্ধমান, ২৩ মার্চ:- দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের বিজয় রাম হরিনারায়নপুর কোড়া পাড়ায় পানীয় জলের সমস্যা। সজল ধারা প্রকল্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় জল নেই। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক ঘরে থাকার পরামর্শ অন্যদিকে পানীয় জলের পরিষেবা নেই । ক্ষোভ উগড়ে রাস্তা অবরোধে সামিল হলেন সোমবার স্থানীয় মহিলারা । জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও এলাকাবাসী সমবেত হয়ে […]







