তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- পাখির কলরবে ঘুম ভাঙছে হরিপালের বলদবাঁধের গ্রামবাসীদের। চৈত্রের মাঝ মাসে দেখা মিলছে পরিযায়ী পাখির। হরিপালের বলদবাঁধ গ্রামে রয়েছে পাঁচটি বড় জলাশয়। প্রতিবছর শীতকালে আসে পাখিরা। মাঘের শেষে পাখিরা জলাশয় ছেড়ে পাড়ি দেয় অজানা স্থানে। কিন্তু এই অসময়ে জলাশয়ে এই পাখি দেখে আশ্চর্ষ হয়েছে গ্রামবাসীরা। তবে তারা জানিয়েছে, লকডাউন চলাকালীন পরিবেশের ভারসাম্য এখন সুন্দর পরিবেশের পরিবর্তন হয়েছে। চারিদিকে কারখানা বন্ধ, হাতে গোনা গাড়ি চলছে, শুনশান এলাকার রাস্তাঘাট। ফলে বর্তমানে প্রকৃতি তৈরি হয়েছে দুষণমুক্ত। ফলে শুধু হরিপালের বলদবাঁধ গ্রাম নয়। সর্বত্রই শোনা যাচ্ছে পাখির ডাক। এমনকী গ্রাম ছাড়িয়ে শহরে ঝিঁঝিঁ পোকার ডাক। দেখা মিলছে চড়ুই, দোয়েল, ঘুঘু, ময়না পাখিদের। করোনা লকডাউন এর জেরে যে দুষণমুক্ত পৃথিবী নতুনভাবে তৈরি হয়েছে, তা বিশ্বকে আরো পাঁচ বছরের আয়ু বাড়িয়ে দেবে। আগামীদিনে দূষণমুক্ত পৃথিবী গড়তে গেলে বছরে অন্তত একদিন লকডাউন করা হোক। একদিনের লকডাউনের জন্য অর্থনৈতিক পরিকাঠামো যদি ভেঙেও পড়ে তাতে কোনো ক্ষতি হবে না। অন্তত আগামী প্রজন্ম দেখবে দুষণমুক্ত পৃথিবী ।
Related Articles
১০০ দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া নবান্নের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী পয়লা মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, জিটিএ এলাকা সহ রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি […]
হার নিশ্চিত জেনেই রাজ্যসভা সহ বিধানসভার উপনির্বাচনে ভোট চাইছে না বিজেপি – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যসভার দুটি আসন সহ রাজ্যে বাকি থাকা দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন এবং পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি পরাজিত হবে জেনে ভোট চাইছে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন সংবিধান অনুযায়ী ভোটের ফল প্রকাশের ছয় মাসের মধ্যে উপনির্বাচন করানোর কথা। ফলে দল […]
শিশু দিবসে শিশু পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার পাঠ দিল ট্রাফিক পুলিশ।
হাওড়া, ১৪ নভেম্বর:- বৃহস্পতিবার শিশু দিবসের দিন সকালে হাওড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে ট্রাফিক সচেতনতা নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। হাওড়া ময়দান মেট্রো চ্যানেল সংলগ্ন এলাকায় যোগেশ চন্দ্র গার্লস স্কুলের সামনে এদিন সকালে স্কুলের শিশু পড়ুয়াদের ওই সচেতনতার পাঠ দেন হাওড়া ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার। সুকান্ত বাবু বলেন, আজ ১৪ নভেম্বর শিশু দিবস। […]








