হাওড়া,৩১ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু। মধ্যবয়স্কা ওই মহিলা গত রবিবার থেকে ভর্তি ছিলেন হাওড়া জেলা হাসপাতালে। গতকাল রাতে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। এসএসকেএম সূত্র মারফত জানা গেছে ওনার রিপোর্ট পজিটিভ। তিনি আলিপুরদুয়ার থেকে ট্রেনে ফিরেছিলেন। তবে ওনার কোনও ইন্টারন্যাশনাল ট্র্যাভেল হিস্ট্রি ছিল না। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে তিনি হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার রাতে তার মৃত্যু হয়। সূত্রের খবর, মৃত মহিলা উত্তর হাওড়ার বাসিন্দা। তিনি স্বপরিবারে ডুয়ার্স বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে ছিল আরো তিনটি পরিবার। সব মিলিয়ে পনেরো জনের একটা দল ডুয়ার্স থেকে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই কাশি, শ্বাসকষ্ট হচ্ছিল। প্রথমে সত্যবালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রবিবার আনা হয় হাওড়া হাসপাতালে। তবে, এখনও পর্যন্ত সরকারিভাবে এই খবর জানানো হয়নি।
সূত্রের খবর, গত ৬ তারিখ হাওড়ার সালকিয়া থেকে তিনটি পরিবার এবং দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেট এর বাসিন্দা একটি পরিবার মোট চারটি পরিবারের মোট ১৪ জন সদস্য এরা ডুয়ার্স বেড়াতে যায়। এই ১৪ জনের দলে মধ্যে দুজন শিশুও ছিল। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এরা উঠেছিলেন। এরপর মালবাজার জংশন স্টেশনে নামেন। ডুয়ার্স বেড়ানোর পর এরা ১২ তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরেন। এবং পরদিন শিয়ালদা এসে নামেন। এরা ট্রেনের এস-টু এবং এস-নাইন কোচে ছিলেন। এরপর বাড়ি ফেরার পর গত বৃহস্পতিবার হাওড়ার সালকিয়ার বাসিন্দা ওই মহিলার জ্বর,কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ দেখা যায়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ওই চিকিৎসক তাকে পরীক্ষা করাতে বলেন। এবং শনিবারে তার রিপোর্ট আসার পর তাকে আইডি হাসপাতালে যেতে বলেন। রবিবার মহিলাকে নিয়ে আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে মহিলার মৃত্যু হয়।Related Articles
করোনা ভাইরাসে মৃত্যুর কথা জানিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যে প্রথম গ্রেপ্তার।
পূর্ব বর্ধমান,২০ মার্চ:- করোনা ভাইরাসে মৃত্যুর কথা জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যে প্রথম গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। পূর্ব বর্ধমানের মেমারিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে অর্পিতা পাল নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ফেক খবর পোস্ট করা হয়। যার জেরে জনমানসে প্রভাব পড়ে । স্থানীয় এক ব্যক্তি ইদ্রিস আলী দফাদার […]
কল্যাণ বন্দোপাধ্যায়কে সরানোর দাবিতে রিষড়ায় পোস্টার।
হুগলি, ১৭ জানুয়ারি:- আর নয় কল্যাণ অকল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, দিদি তুমি বিচার কর,দাদা তুমি বিচার কর। এরকমই পোস্টারে ছেয়ে গেলো রিষড়া। আজ সকালে রিষড়ার ওয়েলিংটন জুটমিল, আর নয় কল্যাণ অকল্যাণের মুক্তি চাই, মৈত্রীপথ এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায়। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা […]
শ্রীরামপুরে সোনার দোকানে প্রতারণার ঘটনায় ধৃত কেপমার।
হুগলি, ১২ আগস্ট:- প্রতারণার ঘটনায় ধৃতের নাম সাগর প্রসাদ। ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাসের নতুন গ্রামে ভাড়া বাড়িতে থাকত। পেশায় দিন মজুর।৮ অগষ্ট শ্রীরামপুরে বিপিদে স্ট্রীটের সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে। সোনার হার ও রুপোর পেন দেখে অন্নপ্রাশনের উপহার কিনবে বলে। দুপুরে রেইকি করার পর সন্ধ্যায় ফের দোকানে যায়। সোনার হার নিয়ে নারাচারা করার সময় হলমার্ক দেখার […]








