হুগলি , ৩০ মার্চ:- শাসন যে করে, সোহাগও সে করে। এই প্রবাদ বাক্যটি প্রমান করলেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা। গত কয়েকদিন ধরে লক ডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ট্রেন চলাচল। ফলে চরম বিপাকে কিডনির সমস্যায় আক্রান্ত সিঙ্গুর থানার বাসুবাটি এলাকার বাসিন্দা জামিনি রঞ্জন দাস কোলকাতায় যেতে পারছিলেন না ডায়োলসিস করাতে। এরপর সিঙ্গুর থানার শরণাপন্ন হয় জামিনি বাবুর পরিবার। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ এম্বুলেন্সের ব্যবস্থা করা হয় সিঙ্গুর থানার পক্ষ থেকে। এরপর জামিনি বাবুকে হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে ডায়োলসিস করানো হয়। অপরদিকে নালিকুলের বাসিন্দা প্রশান্ত পাল ডায়োলসিস করাতে গিয়ে লক ডাউনের ফলে আটদিন ধরে আটকে পড়েছিল হাওড়া হাসপাতালে, এদিন সেই পরিবারকেও ফিরে আসে সিঙ্গুর থানার উদ্যোগে। স্বামীদের ডায়ালিসিস করাতে পেরে খুশি দুই পরিবার। তবে তাঁদের কাতর আর্জি, পরের সপ্তাহে যেন থানার বড়বাবু তাদের জন্য পুনরায় ডায়ালিসিসে পাঠানোর ব্যাবস্হা করে।
Related Articles
চার হাসপাতাল ঘুরে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের।
হুগলি, ১৮ নভেম্বর:- চার হাসপাতাল ঘোরার পর প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হল হরিপালের যুবকের। আবারও সামনে এল সরকারি হাসপাতালের রেফার রোগ। অভিযোগ, হরিপাল হাসপাতাল থেকে চুঁচুড়া হাসপাতাল, সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল, তারপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি। এভাবেই কাটল রাত। ভোরবেলা মায়ের সামনেই মৃত্যু হল হুগলির যুবক বিকাশ দুলের। হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের চৌতারা […]
পূর্বস্থলীতে ঈদ উৎসবে মাতলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
পূর্ব-বর্ধমান , ১৪ মে:- ঈদের সকালে বর্ধমানের পূর্বস্থলী হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় মুসলিম ধর্মালম্বীদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবের মাতলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সারা দেশ জুড়ে ঈদ উৎসব পালিত হচ্ছে। তিনি জানালেন ধর্ম প্রত্যেকের নিজনিজ কিন্তু উৎসব সবার। প্রতি বছর আমি আমার বিধান সভা এলাকার সংখ্যালঘু ভাইবোনদের সঙ্গে উৎসবে অংশ নিই। […]
নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা।
সুদীপ দাস,৫ এপ্রিল:- নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা। হাসপাতালের সামনে বসে পরে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত গত শুক্রবার একই কারনে ওই এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু রবিবার আবার সেখানে পুলিশ এলে ক্ষোভে ফেটে পরেন বাসিন্দারা। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত মল্লিককাশেম হাট সংলগ্ন কপিডাঙ্গা এলাকার। মাস কয়েক […]







