প্রদীপ সাঁতরা ,২৯ মার্চ:- লকডাউনে তিনদিন আড়ত বন্ধ রাখার পর খুলে দেওয়া হল বারাসাত চাঁপাডালি মোড় সংলগ্ন মাছের আড়ত। আড়ত খুলতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ কে উপেক্ষা করে ভীড় জমাতে শুরু করলো মাছ ব্যবসায়ীরা। ফলতো করোনা ছড়ানোর আশংকা নতুন করে দেখা দিয়েছে। নূন্যতম দূরত্ব বজায় না রেখেই উদাসীনের ও অবোধের মত আড়তে ভীড় জমাচ্ছে, এই সংকটের সময় মাছ কিনে ব্যবসা করে বেশি মুনাফার জন্য। মৎস্য আড়তদার সমিতির সম্পাদক সুশান্ত চক্রবর্তী জানান লকডাউন ঘোষনার পর তারা তিনদিন আড়ত বন্ধ রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সমস্ত পাইকেড়ি বাজার, আড়ত খোলা থাকায় তারাও আড়ত খুলেছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার একটি ক্যাসেট বাজিয়েই নিজেদের কর্তব্য শেষ করেছেন। একজায়গায় বহু মানুষের সমাগম আটকানোর কোন ব্যবস্থা বা আড়তের পক্ষথেকে নজরদারি বা পুলিশের কোন উপস্থিত দেখা যাচ্ছে না। ফলে আড়তে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করলে সেখান থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি।।
Related Articles
ডিজে বাজিয়ে শবযাত্রা ১০৭-র সাবিত্রীর !
সুদীপ দাস, ২২ জানুয়ারি:- ঠাকুমা এসেছেন আনন্দ করে, ঠাকুমা যাবেনও আনন্দ করে। তাই ডিজে বাজিয়েই ঠাকুমার মরদেহ পৌঁছলো স্থানীয় শ্মশানঘাটে। কাঠের চিতায় ঠাকুমার দেহ ভস্ম হওয়ার সময়ও ডিজের তালে কোমর দোলালেন এলাকার সকলে। মৃত ঠাকুমার নাম সাবিত্রী মন্ডল (১০৭)। বাড়ি ব্যান্ডেল বালি মোড় কালিতলা এলাকায়। দরিদ্র পরিবারের সাবিত্রীদেবীর স্বামী মারা গেছেন কয়েক দশক আগে। তিন […]
বাসচালকের কীর্তি। অভব্য আচরণের প্রতিবাদ করায় দম্পতিকে বেদম মার।
হাওড়া,৪ মার্চ:- কদমতলা- নিউটাউন রুটের বাসচালকের হাতে নিগৃহীত হলেন হাওড়ার মৌড়ী পালপাড়ার বাসিন্দা এক দম্পতি। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাটের বেতড় মোড়ে। নিগৃহীত ওই দম্পতির নাম অচিন্ত্য কুমার রাউল ও রেখা রাউল। জানা গেছে, ছেলের স্কুলের অনুষ্ঠান দেখতে ওই দম্পতি গাড়ি নিয়ে হাওড়া শরৎ সদনে আসছিলেন। তখনই ঘটে ওই ঘটনা। গাড়িতে দুই সন্তানও […]
অতিভারী বৃষ্টিতে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।
রাত থেকে একটানা অতিভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডে জল জমেছে। বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টির পর সারারাত অতিভারী বৃষ্টি হয়। টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া শহর জলমগ্ন হয়ে পড়ে। হাওড়ার পঞ্চাননতলা, […]









