হুগলি,৯ ডিসেম্বর:- বামেদের ডাকা দীর্ঘ ২৮৩ কিলোমিটার লং মার্চ চলছে। গতকাল রাত কাটানোর পর আজ যা সকাল সাড়ে আটটা নাগাদ বাঁশবেড়িয়া থেকে শুরু হয়। চুঁচুড়া-ত্রিবেনী রুট ধরে বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা চুঁচুড়ায় পা রাখে। চুঁচুড়া ঘড়ির মোড় হয়ে খড়ুয়াবাজার, তোলাফটক হয়ে মিছিল খাদিনা মোড় থেকে জিটি রোডে প্রবেশ করে। জিটি রোড ধরে তালডাঙ্গায় গিয়ে সকালের মত মিছিল সমাপ্ত হয়। এরপর বিকেলে তালডাঙ্গা থেকে মিছিল চাঁপদানীর উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলে জেলা বাম-কংগ্রেসের নেতৃত্বারা উপস্থিত ছিলেন।
Related Articles
স্বামী প্রণবানন্দের আবির্ভাব তিথিতে প্রণব রথ মন্মথপুরে।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- মাঘী পূর্ণিমা ও যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে প্রণব রথ বের করল ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির। দু’দিনের এই অনুষ্ঠানে রীতি মেনে রথের মহারথী হিসাবে শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজ এবং সারথী হিসাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেজে জগতের কল্যাণ কামনায় দৈবশক্তির সাথে ভক্তের মিলন স্থাপনে বিশেষ […]
আগামীকাল ৩৭টি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
কলকাতা, ৫ আগস্ট:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৭ টি রেলওয়ে স্টেশনের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অমৃত ভারত প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৩৭ টি স্টেশনের জন্য মোট খরচ হবে ১৫০৩. ৪ কোটি টাকা। আর এরমধ্যে হুগলি জেলার দুটি রেল স্টেশন রয়েছে। হুগলি জেলার রেল স্টেশন গুলোর মধ্যে মডেল স্টেশন হতে চলেছে […]
ভোটের আগে দিলীপ ঘোষের ডাক্তার দেখানো উচিৎ – ত্বহা সিদ্দিকী।
চিরঞ্জিত ঘোষ , ৮ নভেম্বর:- ফ্রান্সের রাষ্ট্রীয় মদতে বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদী পথসভা হলো ডানকুনিতে। রবিবার ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিল ও প্রতিবাদী পথসভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিন পীরজাদা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন দিলীপ ঘোষ কখন […]








