তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- করোনা নিয়ে গুজব ছড়াবেন না ও গুজবে কান দেবেন না। এই বার্তা নিয়ে সিঙ্গুর সহ বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের হাতে চাল, আলু, ডাল, ভোজ্য তেল, সাবান ও মশলার প্যাকেট তুলে দেন হুগলির গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু। সিঙ্গুর থানার উদ্যোগে থানা এলাকার কামারকুণ্ডু, নসিবপুর, দিয়াড়া, সিঙ্গুর স্টেশন সংলগ্ন এলাকার ঝুপড়িতে বসবাসকারী 750 টি পরিবারের হাতে তুলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার পুলিশ আধিকারিকরা। সিঙ্গুর থানা অফিসার ইনচার্জ সুদীপ্ত সাঁধুকা জানিয়েছেন, লকডাউন চলাকালীন তিনদিন ছাড়া ছাড়াই এই ত্রাণ বিলি করা হবে। পরে পুলিশ সুপার বলেন, করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ যে সমস্ত মানুষজন এলাকায় করছেন, তাদের বিষয়ে পুলিশ কড়া নজর রেখেছে। সঠিক তথ্য দিয়ে কেউ অভিযোগ জানালে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
Related Articles
বলাগড়ের ইনচুরায় ঝাপান দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের আশঙ্কা জনক তিনজন।
হুগলি, ৩০ জুলাই:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড়ের ইনচুরায় ঝপান হয় প্রতিবছর এই সময়।বহু মানুষ সেখানে ঝাপানের মেলা দেখতে যায়। গতকাল পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপার গ্রাম থেকে তিন যুবক ইনচুড়ায় যায় ঝাপান দেখতে। রাত নটা নাগাদ তারা বাড়ি ফিরছিল। মগড়া থানার ফতেপুর আড্ডামোরে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে […]
এজিএম পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ। ঝাড়গ্রামের বাসিন্দা ট্রেন যাত্রীকে পাকড়াও করলো রেল সুরক্ষা বাহিনী।
হাওড়া, ১৪ নভেম্বর:- নিজেকে দক্ষিণ পূর্ব রেলের এজিএম পরিচয় দিয়ে দূরপাল্লার ট্রেনের এসি কোচের দ্বিতীয় শ্রেণীতে ভুয়ো পরিচয়ে ভ্রমণের অভিযোগে আরপিএফের হাতে পাকড়াও হলেন এক যাত্রী। দূরপাল্লার ট্রেনে ভুয়ো পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করছিলেন তিনি। ঘটনাটি ঘটে রবিবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-কুরলা এক্সপ্রেসে। আরপিএফ সূত্রে জানা গেছে, সৌরিশ বন্দ্যোপাধ্যায় নামের ঝাড়গ্রামের বাসিন্দা ওই যাত্রী […]
রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর।
নবান্ন,হাওড়া , ১৭ জুন:- রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সঠিক হলে তিনি নিজে বিষয়টি দেখবেন বলেও জানান। বিভিন্ন খাতে ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য কাউকে ধরা বা টাকা দেওয়ার দরকার নেই […]










