তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- করোনার ভয়াবহ বিপদে মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী যে রিলিফ ফান্ড করেছেন সেই রিলিফ ফান্ডে ৬ লক্ষ টাকা কোন্নগর পৌরসভার পক্ষ থেকে দেয়া হলো। এ ব্যাপারে পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী জানান দেশ তথা আমাদের রাজ্য করোনার ভয়াল ভ্রুকুটিতে বিপর্যস্ত এই অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পশ্চিমবঙ্গবাসীর পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন ।এই সময় প্রচুর অর্থের প্রয়োজন এই মারণ ব্যাধির বিরুদ্ধে লড়াই করার জন্য। যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ত্রাণ তহবিল করেছেন। সেই তহবিলে রাজ্যের সমস্ত স্তরের মানুষকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। সেই আবেদনে সাড়া দিয়ে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে ৬ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের দেওয়া হলো।
Related Articles
হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু।
হাওড়া, ২৪ মার্চ:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তিনি ত্রিপল এবং নগদ অর্থ তুলে দেন। এদিন ক্ষতিগ্রস্ত এলাকায় কিছুটা ঘুরে দেখতে পারলেও পুলিশের ব্যারিকেডের সামনে তিনি আটকে পড়েন। সাংবাদিকদেরও মুখোমুখি হন তিনি। Post Views: 428
২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আজ থেকেই দূরের জেলার কর্মীদের ঢল নেমেছে হাওড়ায়।
হাওড়া, ১৯ জুলাই:- একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল যুব কংগ্রেসের শহীদ সমাবেশে যোগ দিতে আজ মঙ্গলবার থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উত্তরবঙ্গের দূর-দূরান্তের জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। আজ সকালে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ট্রেন পথে হাওড়া স্টেশনে এসে পৌঁছান। এখান থেকে তাঁরা বাসে করে রওনা দেন সল্টলেকের করুণাময়ী […]
বাংলার সম্মান ফেরাতে এই সরকারের পরিবর্তন করতে হবে আগামী দিনে – রাজীব বন্দোপাধ্যায়।
বাঁকুড়া , ২২ মার্চ:- “রবীন্দ্র সংগীত শোনাচ্ছি আর মুখ থেকে গালাগাল শোনাচ্ছি, এটাই কি বাংলার শিক্ষা, এটাই সংস্কৃতি? তাই এই বাংলার সংস্কৃতি কে যদি ফেরাতে হয়, বাংলার শিক্ষাকে যদি ফেরাতে, বাংলার সম্মান কে যদি ফেরাতে হয়, তাহলে এই সরকারটাকে পরিবর্তন করতে হবে আগামী দিনে”। বাঁকুড়ায় এসে তাঁর পুরানো দলকে এই ভাবেই তীক্ষ্ণ আক্রমণ সানালেন বিজেপি […]








