চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:- লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে। আজ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে সেই ছবিই ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এদিন সকাল থেকেই অকারনে বহু মানুষ পথে বের হলেন। জেলার বিভিন্ন প্রান্তে সেইসমস্ত মানুষদের বাড়ি ফেরাতে এদিন বহু জায়গাতেই লাঠিচার্জ করতে হলো পুলিশকে। এত বোঝানো সত্ত্বেও কেনো মানুষ অকারনে পথে বের হচ্ছেন তার উত্তর মিললো না কারোর কাছে। এদিন হুগলির ভদ্রশ্বরে মানুষকে ঘরমুখী করতে মৃদু লাঠিচার্জ করতে হলো পুলিশকে। কেনো বাইরে বেড়িয়েছেন তার সঠিক জবাব না মেলায় বেশকিছু সাইকেল-গাড়ির হাওয়া ছেড়ে দিলেন পুলিশ কর্মীরা। নিত্য প্রয়োজনীয় নয় এরকম বহু খোলা দোকান এদিন ধমক দিয়ে বন্ধ করেন পুলিশ কর্মীরা। হুগলির ধনিয়াখালিতেও এদিন অকারনে বাইরে বেরোনো মানুষদের ঘরে ফেরাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সিঙ্গুর থানার পুলিশ এদিন অকারনে জমায়েত করা মানুষদের ধমক দিয়ে ঘরে ফেরান।
সিঙ্গুরের বিভিন্ন এলাকায় সরাকরি নির্দেশ অগ্রাহ্য করে বেশির ভাগ দোকান বাজার খোলা ছিল এবং অন্যান্ন দিনের মতোই চায়ের দোকানে ভিড় করা আড্ডা ,বাজারে একসাথে প্রচুর লোকের সমাগম। পুলিশের কাছে অভিযোগ যেতেই দাবাং স্টাইলে পথে নামলো পুলিশ।রীতিমত হুঙ্কার দিয়ে বন্ধ করলো দোকান পাঠ।একসাথে জমায়েত দেখলেই জেলে ঢোকানোর হুমকি দেয় পুলিশ। অন্যদিকে তারকেশ্বরেও এদিন আইন কে বুড়ো আঙুল দেখিয়ে বহু মানুষের জমায়েতে থেকে খোলা ছিল দোকান পাঠ। অন্যান্য দিনের মতোই তারকেশ্বরের থানা রোড,জয় কৃষ্ণ বাজার,পদ্মপুকুর চাউল পট্টি এলাকায় সরকারি নির্দেশ অগ্রাহ্য করে বেশ কয়েকটি ভাগ দোকান বাজার খোলা। অন্যান্ন দিনের মতোই চায়ের দোকানে চলছে খোশ মেজাজে দেদার আড্ডা। অভিযোগ আসতেই রাস্তায় নেমে পুলিশ।জমায়েত ছত্রভঙ্গ করে লাঠি চার্জ করে। লক ডাউনের আইন না মানায় দুজন ব্যক্তি কে আটক করেছে পুলিশ। একইভাবে আরামবাগ ও শ্রীরামপুর এই দুই মহকুমা এলাকাতেও এদিন পুলিশ সরকারী নিয়ম কার্যকর করতে পথে নামে।Related Articles
এবার মিষ্টিতেও বাংলার গর্ব মমতা।
হুগলি , ১৯ মার্চ :- গত ২ রা মার্চ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বাংলার গর্ব মমতা কর্মসুচি প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃনমুল কর্মীদের জন্য এই কর্মসুচি বেঁধে দেওয়া হয়। এবার সেই কর্মসুচির সঙ্গে যোগ হলো মিষ্টিতে তৈরী বাংলার গর্ব মমতা। শ্রীরামপুর বটতলার একটি মিষ্টির দোকানে বাংলার গর্ব মমতা মিষ্টি তৈরী করা হয়েছে। […]
বন্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালিতে। তদন্তে পুলিশ।
হাওড়া , ১৫ মার্চ:- বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া […]
গণনার পর শান্তি বজায় রাখতে ভিডিও বার্তা রাজ্যপালের।
কলকাতা, ৩ জুন:- লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফলাফল যাই হোক না কেন সব পক্ষকে শান্তি বজায় রাখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আবেদন জানিয়েছেন। আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়কে সম্মান দিতে হবে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যাতে হিংসা ছড়াতে না পারে সেদিকে সকলকে নজর রাখতে […]







