প্রদীপ সাঁতরা ,২৩ মার্চ:- শেষ কবে এমন ছবি দেখে গিয়েছে শহরবাসী বলতেই পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের বনধ্ আন্দোলন হয়েছে। কিন্তু এমন ছবি শিয়ালদহ স্টেশনের এমন চিত্র নজিরবিহীন।এমনকি বহুদিন ধরে শিয়ালদহ স্টেশনের সাথে যুক্ত রেলের আধিকারিকরাও কেউ মনে করতে পারছেন না কবে এমন শুনশান দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশনকে তাঁরা দেখেছেন। রবিবার জনতা কার্ফুর দিনেই রেলমন্ত্রালয় ঘোষনা করেন লকডাউনের কথা। আর তারই জেরে রবিবার মধ্যরাত থেকেই বন্ধ হয়েছে শিয়ালদহ স্টেশন। রবিবার রাত থেকে ট্রেনের সাইরেন আর শোনা যায়নি শিয়ালদহ স্টেশন থেকে। ফলে উত্তর থেকে দক্ষিণের সব শাখার লাইন নিস্তব্ধ। লক ডাউন হয়েছে স্টেশনের। পড়েছে স্টেশনে ঢোকার শাটার। যদিও সকাল থেকে একাধিক লোক এসেছেন শিয়ালদহ স্টেশন চত্বরে। কেউ খোঁজ করেছেন ক্যানিং লোকাল পাওয়া যাবে কিনা। তো কেউ খোঁজ করেছেন ট্রেনে শিলিগুড়ি যাওয়া যাবে কিনা। বনগাঁর দিকে ট্রেনে চেপে গিয়ে বাংলাদেশ যাওয়া যাবে কিনা সেই প্রশ্নও ঘুরে বেড়িয়েছে। বেজে গিয়েছে স্টেশনের অনুসন্ধান অফিসের ফোন। কখন চলবে ট্রেন সেই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন অনুসন্ধান অফিসের কর্মীরা। রেলমন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী “৩১ তারিখ পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন চলবে না। শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চালানো হবে।
Related Articles
প্রায় ১৫ বছর বাদে ফের শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস।
কলকাতা , ১২ অক্টোবর:- প্রায় ১৫ বছর বাদে ফের শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস। পুজোর আগেই কলকাতার রাস্তায় নামছে দোতলা বাস। আগামী কাল নবান্ন থেকে এই রকম দুটি বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি। এই দোতলা বাসের চেহারাতেও কিছু পরিবর্তন করা হয়েছে। বাসের দোতলার ওপরে কোনো ছাদ থাকছে না। নীল ও সাদা রঙের এই […]
জেলার সবথেকে বড়ো কোয়ারেন্টাইন সেন্টার হতে চলেছে ডানকুনি।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনার মত মহামারী ব্যাধিতে যাতে রোগীরা সুচিকিৎসা পেতে পারেন তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডানকুনির ৪ নম্বর ওয়ার্ডে একটি ১০০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ সকালে হুগলির জেলা শাসক ওয়াই এস রত্নাকর রাও শ্রীরামপুরের মহকুমা শাসক , হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং […]
এবার পুরোহিতদের দাবি নিয়ে সরব রাজীব।
হুগলি , ১১ ডিসেম্বর:- যেসব ব্রাম্ভন পুরোহিতরা প্রতিদিন মানুষের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেইসব অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে আমাদের, মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করেছেন কিন্ত বর্তমানে যেসব কিন্তু বর্তমানে 8000 ব্রাহ্মণরা এই ভাতা পাচ্ছেন তা তুলনায় অনেকটাই কম। আমি তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন […]






