তরুণ মুখোপাধ্যায় ,২২ মার্চ:- করোনা ভাইরাসের প্রকোপে রাশ টানতে আগামীকাল বিকেল চারটে থেকে কলকাতা সহ রাজ্যের ২৩ টি পুর শহরে লক ডাউন লাগু করা হচ্ছে।আগামীকাল থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে রাজ্যের পুর শহরগুলিতে যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে । তবে সাধারণ মানুষের বিভ্রান্তী এড়াতে কোন কোন পণ্য ও পরিষেবা ‘লক ডাউনের’ আওতায় আসছে কোন পরিষেবা তার বাইরে থাকছে তা নিয়ে নবান্ন থেকে বিস্তারিত তথ্য -জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জরুরী সমস্ত পরিষেবা স্বাভাবিক থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে টেলিকম, ইন্টারনেট তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা,ব্যাঙ্ক ও এটিএম রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে। খোলা থাকবে মুদি খানা, শাক সবজি, মাছ, মাংস, দুধ ও ফলের বাজার এবং মুদিখানার জিনিস ও খাবার বিক্রির হোম ডেলিভারি ও ইকমার্স পরিষেবা।
চালু থাকবে পেট্রোল পাম্প ও এলপিজি গ্যাস সরবারাহ। ওষুধের দোকান ও ওষুধ প্রস্তুত সংস্থার কাজ , স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক ভাবেই চলবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা, আদালত এবং সংশোধনাগার পরিষেবা ,পুলিশ, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী,দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর, সংবাদ মাধ্যমের কাজ নিয়ম মেনেই চলবে তবে ট্রেন বাস,মেট্রো, অটোরিকশ, ট্যাক্সি সহ গণ পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকবে। কেবল মাত্র হাসপাতালে পৌছানোর জন্য গাড়ি ও অ্যাম্বুলেন্স পরিষেবা, বিমানবন্দর, স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে আসা যাওয়ার জন্য গাড়ি এবং অত্যবশকীয় পণ্য পরিবহণের জন্য গাড়ি চলবে। বন্ধ থাকবে সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, ওয়ার্কশপ । একমাত্র অপরিহার্য কোনও প্রয়োজন ছাড়া মানুষকে এই কদিন বাড়ি থেকে না বেড়নোর পরামর্শ দেওয়া হয়েছে ।Related Articles
করোনার প্রকোপ কিছুটা কমায় প্রায় দশ মাস পড়ে ফের রাজ্যে খুলতে চলেছে স্কুল।
কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকে চালু হতে চলা স্কুলে সংক্রমণ প্রতিরোধে একগুচ্ছ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুলে একটি করে আইসোলেশন কক্ষ রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।এর পাশাপাশি ২৮ পাতার এই নির্দেশিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক, জেলা বিদ্যালয় পরিদর্শক এবং প্রশাসনের ভূমিকা কি থাকবে পৃথক ভাবে তা উল্লেখ […]
নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা গুরাপে, মৃত দুই আহত তিন।
হুগলি, ৭ জুলাই:- চার চাকা গাড়ি করে বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে গুরাপের বসিপুরে দুর্ঘটনা,মৃত দুই আহত তিন।সকলকেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পরা চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেনের সাহায্যে উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকালে রথযাত্রা উপলক্ষে নো এন্ট্রি চলছিল। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে যান […]
দানার প্রভাবে ভারী বৃষ্টি, পান্ডুয়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি।
হুগলি, ২৫ অক্টোবর:- ভারী বৃষ্টির জেরে পান্ডুয়ায় ভেঙে পড়লো মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। ঘূর্নিঝড় ডানার প্রভাবে সকাল থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। নীচু এলাকায় জল জমেছে। পান্ডুয়ার সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের ভিটামিন ব্রাহ্মণপাড়ায় বন্দ্যোপাধ্যায়ের মাটির বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে। অমিতবাবু পুরোহিত পুজো […]








