সুদীপ দাস , ২১ মার্চ:- করোনা আতঙ্কে দিশাহারা গোটা বিশ্ব। আমাদের দেশেও জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র করোনার জন্য বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে ভাষন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদ রদাস মোদী। সেই ভাষনেই তিনি আগামি রবিবার দিনটিকে “জনতা কার্ফু” হিসাবে ঘোষনা করেছেন। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর আবেদন জানিয়েছেন। সেই জনতা কার্ফু নিয়েই জনতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেরই বক্তব্য প্রধানমন্ত্রীর এই নির্দেশ করোনা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনতা কার্ফু ঠিকভাবে পালন করা হলে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে মানবসভ্যতা। আবার অনেকের বক্তব্য এভাবে একদিন বাইরে না বেড়িয়ে কি আর করোনাকে আটকানো যাবে? অন্যদিকে অনেকেই বলেন জনতা কার্ফুর ফলে এখন থেকে সবাই নিত্য সামগ্রী বাড়িতে তুলে নিচ্ছেন। মুদিখানার দোকানে লম্বা লাইন। আখেরে লাভবান হচ্ছে অনেক ব্যাবসায়ীরা। রবিবার ছুটির দিন এই কার্ফু জারি কেনো করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
Related Articles
চন্ডীতলায় গুলিবিদ্ধ যুবক , পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করার চেষ্টা !
চিরঞ্জিত ঘোষ , ৩ নভেম্বর:- চন্ডীতলায় গুলি করে যুবক খুন, পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করে দেওয়ার চেষ্টা! খবর পেয়ে দেহ আটক করে পুলিশ। আজ মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায় চন্ডীতলা থানার পুলিশ। গতকাল বিকাল পাঁচটা নাগাদ চন্ডীতলার কানাইডাঙায় ভক্তিভূষণ বাগ(৩৫) গুলিবিদ্ধ হয়। বাড়ির কাছেই কেউ তাকে মাথায় গুলি করে। পরিবারের লোকজন আহত […]
দেড় সেকেন্ডের টর্নেডো ঝড়ের দাপটে লন্ডভন্ড বীজপুরের বালিভাড়া গ্রাম , আহত তিন।
ব্যারাকপুর , ২৫ মে:- ইয়াস আছড়ে পড়ার আগের দিনই ভয়ঙ্কর টর্নেডোর দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে গেল হালিশহরের বাড়িভাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার বিকেলে মাত্র দেড় সেকেন্ডের ঘুর্ণিঝড়ে (টর্নেডো) রীতিমত লন্ডভন্ড অবস্থা বীজপুর থানার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া গ্রাম। এদিন টর্নেডোর তান্ডবলিলায় কমপক্ষে ৭০-৮০ টি বাড়ির টালির চাল কিংবা টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। এমনকি ছাউনি […]
জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি করে দেওয়ার অনুমতি না মেলায় রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন রাজ্যকে জলপাইগুড়িতে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেওয়ার অনুমতি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস পুনরায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে। রাজভবনের বাইরে অভিষেক সাংবাদিকদের বলেন, দুপুরেই কমিশনের তরফে রাজ্য […]







