পূর্ব বর্ধমান,২০ মার্চ:- করোনা ভাইরাসে মৃত্যুর কথা জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যে প্রথম গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। পূর্ব বর্ধমানের মেমারিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে অর্পিতা পাল নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ফেক খবর পোস্ট করা হয়। যার জেরে জনমানসে প্রভাব পড়ে । স্থানীয় এক ব্যক্তি ইদ্রিস আলী দফাদার এর এই অভিযোগের ভিত্তিতে ডাক বিভাগে কর্মরত ব্যক্তি শম্ভুনাথ পান কে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের মুচিপাড়া এলাকায় । আগামীকাল তাকে পেশ করা হবে বর্ধমান আদালতে ।
Related Articles
কালিয়াগঞ্জের সভা থেকে মহিলাদের বার্তা মুখ্যমন্ত্রীর – রান্নাঘরের হাতা ,খুন্তি নিয়ে জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
কালিয়াগঞ্জ,৩ মার্চ:- দাঙ্গা চাই না, ভাত চাই, উত্তরপ্রদেশ-দিল্লি চাই না”- মঙ্গলবার কালিয়াগঞ্জের সভা থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দেন, দিল্লিতে যা হচ্ছে বাংলায় তা হবে না। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন বাংলার মাটিতে হিংসা করতে দেবে না রাজ্য সরকার। দিল্লির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মমতা। একইসঙ্গে মহিলাদের প্রতি তিনি বার্তা দেন, […]
রিষড়ায় দলীয় কর্মসূচিতে জেলা সভাপতির উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা।
হুগলি , ৭ জুলাই:- গতকাল সন্ধ্যায় রিষড়া বাঙ্গুর পার্ক এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। একদল বিজেপি কর্মী অন্য দল বিজেপি কর্মীর দিকে তেড়ে যায় , গালাগালি এবং হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়ে এবং এ-সমস্তই হয়েছে হয়েছে বিজেপির শ্রীরামপুর জেলা কমিটির সভাপতি ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী সামনেই । ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রিষড়া […]
ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির বৈদ্যবাটি পুরসভায়।
হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির করল বৈদ্যবাটি পুরসভা।বুধবার পুরসভার সভাকক্ষে পুরসভার স্বাস্থ্য, সাফাই বিভাগের কর্মীরা হাজির ছিলেন। এ ছাড়া জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও পতঙ্গবিদরা ডেঙ্গি মোকাবিলায় বেশ কিছু কর্মসূচির কথা উল্লেখ করেন। সেখানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ও চেয়ারম্যান ইন কাউন্সিল মহুয়া ভট্টাচার্য। পুরপ্রধান বলেন, ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ […]









