বীরভূম, ১৯ মার্চ :- করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। আজ ট্রেনে এক যুবকের সিউড়ি আসার কথা ছিলো। কিন্তু রেল কর্তৃপক্ষ তাকে অন্ডালে ট্রেন থেকে নামিয়ে চিকিৎসার জন্য নয়ে যান। এদিকে ওই ট্রেনে ওই যুবকের সঙ্গে থাকা যাত্রীদের সিউড়ি স্টেশনে নামিয়ে তাদের পরিক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে আজ থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে খোলা হলো ফিভার ক্লিনিক। জ্বর সর্দি কাশি নিয়ে আসা রোগিদের চিকিৎসা করা হচ্ছে। ওই রোগিদের কোন টিকিট করাতে হচ্ছেনা। সরাসরি তারা চিকিৎসা করাতে পারছেন। হাসপাতাল সুপার শোভন দে জানিয়েছেন ৬ জন চিকিৎসক ও ১৫ জন নার্স ফিভার ক্লিনিকে রয়েছেন।
Related Articles
দলত্যাগ বিরোধী আইন আরো কঠোর হওয়া দরকার, বায়রণ বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে লকেট।
হুগলি, ২৯ মে:- দলত্যাগ বিরোধী আইন আছে কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা যায় না, তাই আরো কঠোর এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে দলত্যাগীদের বিরুদ্ধে, বায়রন বিশ্বাস তৃনমূল যোগ দেওয়া৷ নিয়ে বললেন, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, মানুষের সেবার নামে ভোট নেওয়ার পর নিজের সুবিধার্থে দলবদল করে নেওয়া এটা খুব অন্যায়। আমার মনে হয় এই […]
কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।
হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগর বাগবাজার কুঠির মাঠ এলাকায় কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে একটি বড় রাধাচুরা গাছ। রাস্তা বন্ধ হয়ে যায়। একটি বিদ্যুতের খুটিও ভেঙে পড়ে। কুঠির মাঠে মেয়র একাদশ ও সিএবি একাদশের প্রদর্শনী ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। Post Views: 323
করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত।
হাওড়া , ১৪ জুলাই:- করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই পদ্ধতি শুরুর আগে মঙ্গলবার সকালে হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরনিগমের যৌথ উদ্যোগে মালিপাঁচঘড়া থানা এলাকার হরগঞ্জ বাজার জীবাণুমুক্তকরণ করা হয়। পুরনিগম ও পুলিশের আধিকারিক, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা, প্রাক্তন পুরপিতার উপস্থিতিতে এদিন […]








