হুগলি,১৮ মার্চ:- মুখ্যমন্ত্রীর নির্দেশ করোনা মোকাবিলায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন রকম গাফিলতি চলবে না। বিশেষ করে ভাইরাসের মোকাবিলায় ডাক্তারদের নির্দেশ মুখে মাস্ক পড়তে হবে ও স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে ব্যাপক কালোবাজারি চালাচ্ছে একদল ব্যাবসায়ী। এর বিরুদ্ধে অভিযানে নামে শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওষুধের দোকান গুলোতে আজ অভিযান চালানো হয়। পরে সুবীরবাবু সাংবাদিকদের জানান আজকের অভিযানে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়ে বিভিন্ন ওষুধের দোকান গুলোতে ঘুরে দেখেছি তবে এক্ষেত্রে দেখা গেছে একটি দোকানে যদিও সেটি ওষুধের দোকান নয় একজন ৫ টাকার মাস্ক় সেগুলি ৪০ টাকায় বিক্রি করছিল ।তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
Related Articles
মোদীজি বিকাশ করার চেষ্টা করছে আর মমতা শোষণ করছে – জেপি নাড্ডা।
পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি:- যেখানে মোদীজি বিকাশের চেষ্টা করছে সেখানে মমতা বন্দোপাধ্যায় শোষণ করছে এমন সরকার এমন নেতাকে আলবিদা বলতে হবে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের হরিয়াতাড়ার ধাধকির মেলার মাঠে চায় পে চর্চা সেরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। এদিন নাড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুর […]
ট্রেন বা স্টেশন চত্বরে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফেরালো শেওড়াফুলি জিআরপি।
হুগলি, ৯ ডিসেম্বর:- বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্তর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ৷ এদিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানেল মধ্য দিয়ে এই সব মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নেয় শেওড়াফুলি জিআরপি। মোট ১৫ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হল আজ। ব্যান্ডেল রেল […]
মাথাভাঙায় প্রধান পদ নিয়ে কাজিয়ার শিকার পঞ্চায়েত কর্মীরা, মহকুমা শাসকের দ্বারস্থ।
কোচবিহার,৬ মার্চ:- রাজনৈতিক কারণে বারবার ঘেরাও আন্দোলনের মুখে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এবার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। আজ মাথাভাঙা মহকুমা শাসক জিতিন যাদবের কাছে স্মারকলিপি দেন গ্রাম পঞ্চায়েত কর্মী এক্য মঞ্চ। তাদের অভিযোগ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক কারণে টানা আন্দোলন কর্মসূচী চলছে। এর জেরে মাঝে মধ্যেই গ্রাম […]









