হুগলি,১৬ মার্চ :- করোনা ভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ নিলো কোন্নগর পুরসভার পুরপ্রধান।করোনা ভাইরাস রোধ করতে সোমবার কোন্নগর পুরসভার পুরপ্রধান কোন্নগরে বিভিন্ন জায়গায় জমায়েত না করতে অনুরোধ করতে শুরু করলো মানুষকে । এছাড়াও জমায়েত এড়াতে কোন্নগর পুরসভার তরফ থেকে কোন্নগর কফি হাউস থেকে শুরু করে রবীন্দ্রভবন বন্ধের নির্দেশ দিয়েছে । এছাড়াও কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী কোন্নগরের মানুষকে সচেতন থাকার অনুরোধ জানান । এছাড়াও কোন্নগরের বিভিন্ন ক্লাব সংগঠনের কাছেও আবেদন জানানো হয় যাতে তারা এই মুহূর্তে বেশি জমায়েত হবে এমন প্রোগ্রাম না করেন।
পুরসভার পক্ষ থেকে কোন্নগরে মাইকিং করেও মানুষকে সচেতন করা হচ্ছে।এছাড়া কোন্নগরে বাইরের দেশ বা রাজ্য থেকে কোনো মানুষ এলে তাদের উপর নজর রাখছে পুরসভা । কোন্নগরের বিভিন্ন লজ গুলিতেও অনুরোধ জানানো হয়েছে যাতে তারা এই মুহূর্তে মানুষকে বোঝায় যে জমায়েত পূর্ণ কোনো প্রোগ্রাম না রাখতে। পুরপ্রধান বলেন করোনা ভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই , চিকিৎসকদের পরামর্শ মতো সচেতনতা অবলম্বন করলেই এই ভাইরাসকে এড়ানো যাবে।Related Articles
ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া , এলাকায় চলছে পুলিশি টহল।
বাঁকুড়া , ৩০ মার্চ:- ঘটনার সূত্রপাত মেজিয়ার তারাপুর গ্রাম। আজ দুপুরে এই গ্রামে বিজেপি সমর্থিত দুই জনের সাথে স্থানীয় তৃণমূল নেতা রবি লোচন গোপের বচসা বাধে । সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতিতে। অভিযোগ বিজেপির ওই দুই কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। তারপর এই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় বিজেপি […]
এবার পেট্রাপোল সীমান্তে খোলা হল করোনা ভাইরাস হেল্পডেস্ক।
উঃ২৪পরগনা,৬ ফেব্রুয়ারি:– দেড়িতে হলেও শুক্রবার সকাল থেকে পেট্রাপোল বন্ধরে পৌছাল মেডিকেল টিম। খোলা হয়েছে করোনাভাইরাস হেল্প ডেস্ক। বাংলাদেশ থেকে আসা প্রতিটি যাত্রীকে পরিক্ষা করে দেখা হচ্ছে কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা। এদিন যাত্রীদের মধ্যেও সচেতনতার দেখা মিলেছে। বাংলাদেশ থেকে আসা প্রায় প্রতিটি যাত্রীকে মুখে মাক্স পরে আসতে দেখা গিয়েছে। যার থেকে স্পষ্ট পেট্রাপোল […]
লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগ। ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ মহিলাদের।
হাওড়া , ১২ আগস্ট:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীভাণ্ডারের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগে হাওড়ার কোনা বাগপাড়ায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ করলেন মহিলারা। কোনা বাগপাড়া বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। অভিযোগ, অ্যাকাউন্ট করার জন্য কোনা শাখার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গত কয়েকদিন ধরেই তাঁরা লাইন দিচ্ছেন। অল্প কয়েকজন করে […]






