হুগলি,১৬ মার্চ :- কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ।সারা দেশজুড়ে করোনা আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মত করোনা থেকে বাঁচতে এখন “মাস্ক” অপরিহার্য। কিন্তু সেই মাস্ক নিয়েই কালোবাজারি শুরু হয়েছে দেশজুড়ে। করোনা আক্রান্তের তালিকায় পঃবঙ্গ এখনও নাম না তুললেও মাস্কের কালোবাজিরর তালিকায় কিন্তু অনেককেই হার মানাতে শুরু করেছে। হুগলি জেলাতেও শুরু হয়েছে কালোবাজারি। এখানে ২০টাকার সাধারন মাস্ক মিলছে প্রায় ১০০টাকায়। ৮০টাকার মাস্ক মিলছে ৩০০ থেকে সাড়ে তিনশো টাকায়। তাও ঔষধের দোকানে মাস্ক মিলছে না। হুগলির বিস্তির্ন প্রান্তের চিত্রটা একইরকম। বৈদ্যবাটি পুরসভা এবারে দোকানে দোকানে হানা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
মুখ্যমন্ত্রী বাংলায় আছেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য- শমীক
হুগলি, ৫ মে:- পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বসবাসরত পাকিস্তানের নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়ে সোমবার চুঁচুড়া ঘড়ির মোড়ে ধর্না-অবস্থান এবং জেলাশাসককে স্মারকলিপি কর্মসূচি পালন করল বিজেপি। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচাৰ্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটি ও বাঙালদের মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি। দিকে দিকে […]
টানা বৃষ্টিতে সামান্য ধস বালি ব্রিজে ওঠার রাস্তায়।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- টানা বৃষ্টিতে সামান্য ধস নামলো বালি ব্রিজে ওঠার রাস্তায়। ইতিমধ্যেই ওই রাস্তা মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর। এই ব্রিজে রেল ও সড়কপথ রয়েছে। সূত্রের খবর, টানা দু দিনের বৃষ্টিতে দক্ষিণেশ্বরের দিক থেকে ওঠার রাস্তার বাঁ দিকে প্রায় ১০০ মিটার অংশের নীচের মাটি কিছুটা সরে যায়। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্রাফিক […]
সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিংয়ের যাবতীয় দায়িত্ব নিজের হাতে তুলে নিল পরিবহন দপ্তর।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণাঅনুযায়ী সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিংয়ের যাবতীয় দ্বায়িত্ব ও ব্যবস্থাপনা পরিবহণ দফতর নিজের হাতে তুলে নিল। উত্তর ২৪ পরগণার পেট্রোপোল, বনগাঁ এবং ঘোজাডাঙ্গা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, মালদহের মহদীপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি ও শিলিগুড়ি- এই ট্রাক টার্মিনাল গুলির দায়িত্ব এখন থেকে তারাই সামলাবে। আন্তর্জাতিক সীমানা থেকে ১৫ […]









