নদিয়া,১৩ মার্চ :- সদ্যবিবাহিত নাতির মৃত্যুর কথা শুনে অসুস্থ হয়ে দাদুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া রাবনবোড় এলাকায়।ঘটনার বিবরনে প্রকাশ রাবনবোড় এলাকার বাসিন্দা সুশীল বিশ্বাসের পুত্র প্রসেনজিৎ এর সাথে গত বুধবার ন,পাড়ার গোসাইচড়ের বাসিন্দা শৈলেন মন্ডলের কন্যা নমিতা মন্ডলের শুভ পরিনয় সম্পন্ন হয়।নমিতা রানাঘাট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অত্যন্ত গরীব পরিবারের ছাত্রী ছিলেন নমিতা।খুব কস্টের মধ্যে দিয়ে নমিতার পরিবার তার বিয়ে ঠিক করেছিলেন প্রসেনজিৎ এর সাথে।কিন্তু ভাগ্যের কি পরিহাস বাড়িতে অতিথি আত্মীয়স্বজন আনন্দ উৎসব করছেন সেই ফাকে পাশের একটি বাগানের গাছ থেকে গামছা জড়ানো অবস্থায় তড় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
এরপরে কান্নায় শোকের ছায়া বিয়ে বাড়ির সকলের মধ্যে।শোকাহত সদ্যবিবাহিত প্রসেঞ্জিত এর স্ত্রী এখন স্বামী হারা হলেন।এই ঘটনা ঘটতে না ঘটতে প্রসেঞ্জিতের মৃত্যুর খবর শুনে হৃদ রোগে আক্রান্ত হয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টা নাগাদ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন।এরপর রাতেই তার অবস্থার অবনতি হয়।নাতির ক্রিয়াকর্ম শেষ হতে না হতেই ফের শুক্রবার সকাল ৮ টা নাগাদ দাদু মধুসুদন বিশ্বাস (৭০) এর মৃত্যু হয়।ফলে এই খবর শুনে শোকের উপর শোকাচ্ছন্ন গোটা বিশ্বাস পরিবার।সবকিছু ঠিকঠাক থাকলে প্রসেনজিৎ এর আজ শুক্রবার তার বৌভাত হওয়ার কথা ছিল।এই ঘটনায় দুজনের মৃত্যুর সাথে সাথে নববধু স্বামী হারা হলেন।Related Articles
হসপিটালে অক্সিজেনের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ সরকারের।
কলকাতা , ২৭ এপ্রিল:- রাজ্যে সমস্ত করোনা হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতি এবং বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সমস্যা নিয়ে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিভিন্ন জেলার জেলাশাসক দের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাসপাতালগুলোতে অক্সিজেনের যোগান নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার ওপর নিয়মিত নজরদারি করতে […]
হাওড়া ও কলকাতার ভোট নির্বিগ্নে করতে সব রকম আশ্বাস রাজ্যের।
কলকাতা , ১৩ নভেম্বর:- কলকাতা ও হাওড়ার পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনকে সব রকম সহায়তার আশ্বাস দিল রাজ্য সরকার। কমিশনের চাহিদা মতো পর্যাপ্ত পুলিশ, ভোটকর্মী, বুথের পরিকাঠামো তৈরি করার আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যসচিব ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য, স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম এডিজি আইন-শৃঙ্খলা […]
সেলফি তোলার ভিড় নয় , স্বতঃস্ফূর্ত মানুষের ঢল স্বাতী খন্দকারের প্রচারে।
চিরঞ্জিত ঘোষ , ২১ মার্চ:- রবিবাসরীয় সকাল থেকে রাত অবধি চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের অলিগলি ঘুরে প্রচার সারলেন গত দু’বারের বিজয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। ভোটের আর মাত্র কুড়ি দিন বাকি। তাই রবিবার গুলিকে সমস্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন। তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার এদিন প্রচারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্পের বিষয়গুলি মানুষের […]









