হুগলি,১৩ মার্চ :- বাংলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের খোঁজ না মিললেও এই মারন ভাইরাসে মৃত্যু হয়েছে এক ব্যাঙ্গালোর বাসীর। তিনি সম্প্রতি গ্রীস থেকে ফিরেছেন। করোনার মোকাবিলায় কোনরকম সমঝোতা করতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে জেলায়-জেলায় প্রশাসনিক স্তরে শুরু হয়েছে বৈঠক শুরু করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পরামর্শমত জেলা স্বাস্থ্য দপ্তর করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে। শুক্রবার করোনা ঠেকাতে এক জেলাস্তরে এক কর্মশালা অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে।
যেখানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক ওয়াই. রত্নাকর রাও, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার সহ জেলার বিভিন্ন পুরসভার পুরপ্রধান ও ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থার আধিকারিক এবং বি.এম.ও.এইচর সহ সরকারী চিকিৎসকরা। জেলাশাসক সকলকে অযথা আতঙ্কিত হতে বারন করেন। তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে ভূয়ো পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এই রোগ মোকাবিলায় সদা সচেষ্ট। জেলায় কেউ করোনায় আক্রান্ত হলে তাঁদের জন্য আগেভাগেই আইসিলেসন ওয়ার্ডেরও ব্যাবস্থা করা হচ্ছে। আজকের এই বৈঠকের বিষয়বস্তু প্রশাসনিকভাবে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।Related Articles
পরকীয়ার জের, প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ, পরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।
হাওড়া, ২৭ জুলাই:- প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এরপর নিজের পেটেও ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবক। বুধবার সকালে হাওড়ার ডোমজুড়ের বলুহাটিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরকীয়ার জেরে নাকি যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, […]
শিক্ষা ও কাজ বেহাল স্বাস্থ্য ব্যবস্থা , এই দাবি নিয়ে সরব সিপিএমের ছাত্র ও যুবরা।
বারাসাত , ১৫ সেপ্টেম্বর:- শিক্ষা ও কাজ বেহাল স্বাস্থ্যব্যবস্থা এই রাজ্যে এই দাবি নিয়ে বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখার্জির কাছে একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার ডেপুটেশন জমা দিল বারাসাত DYFI ও SFI ছাত্র যুব সংগঠন। তাদের মূলত দাবি, যেভাবে করোনা পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে তার প্রতিকার হিসেবে জরুরী পরিষেবার দিকে গুরুত্ব দান। মানুষ অসুস্থ হয়ে […]
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে রামমোহন রায়ের জন্মস্থান ভুল , নিন্দার ঝড় রাজ্য জুড়ে।
মহেশ্বর চক্রবর্তী, ১৪ সেপ্টেম্বর:- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের জন্মস্থান ভুল দেওয়ায়, নিন্দার ঝড় সারা রাজ্য জুড়ে। ভারতের এই মহান মনীষীর জন্ম স্থান কোন জেলায় তাও যদি সঠিক ভাবে সরকারি শিক্ষা সংসদের ওয়েবসাইটে না থাকে তাহলে সারা বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাবে সেই বিষয়ে সন্দেহ নেই বলে […]








