হুগলি,১৩ মার্চ :- বাংলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের খোঁজ না মিললেও এই মারন ভাইরাসে মৃত্যু হয়েছে এক ব্যাঙ্গালোর বাসীর। তিনি সম্প্রতি গ্রীস থেকে ফিরেছেন। করোনার মোকাবিলায় কোনরকম সমঝোতা করতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে জেলায়-জেলায় প্রশাসনিক স্তরে শুরু হয়েছে বৈঠক শুরু করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পরামর্শমত জেলা স্বাস্থ্য দপ্তর করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে। শুক্রবার করোনা ঠেকাতে এক জেলাস্তরে এক কর্মশালা অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে।
যেখানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক ওয়াই. রত্নাকর রাও, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার সহ জেলার বিভিন্ন পুরসভার পুরপ্রধান ও ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থার আধিকারিক এবং বি.এম.ও.এইচর সহ সরকারী চিকিৎসকরা। জেলাশাসক সকলকে অযথা আতঙ্কিত হতে বারন করেন। তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে ভূয়ো পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এই রোগ মোকাবিলায় সদা সচেষ্ট। জেলায় কেউ করোনায় আক্রান্ত হলে তাঁদের জন্য আগেভাগেই আইসিলেসন ওয়ার্ডেরও ব্যাবস্থা করা হচ্ছে। আজকের এই বৈঠকের বিষয়বস্তু প্রশাসনিকভাবে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।Related Articles
গ্রেফতার বাংলাদেশী কুখ্যাত জলদস্যু।
বসিরহাট, ২৪ আগস্ট:- বাংলাদেশ থেকে পালিয়ে আসা কুখ্যাত জলদস্যু কে গ্রেপ্তার কোরলো বসিরহাট থানার পুলিশ। জানা যায় ধৃত ওই কুখ্যাত জলদস্যু জনাব ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত। গত কয়েক মাস আগে বাংলাদেশের কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়া এক মৎস্যজীবীর নৌকা আটকে রেখে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার […]
পাণ্ডুয়ায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ।
সুদীপ দাস, ১০ জুন:- গত ৭তারিখ পান্ডুয়া গ্রামীন হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটে। চিকিৎসক শিব শঙ্কর চক্রবর্তীকে বেধরক মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে ৮ তারিখ কর্মবিরতি পালন করে পান্ডুয়া হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। ঘটনায় বুধবারই সেখ আলি মহম্মদ এবং সেখ ইরসাদকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার এই […]
বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি নিয়ে জিটিএ প্রধানের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ অক্টোবর:- প্রাকৃতিক দূর্যোগে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি নিয়ে জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সকাল ১১টা নাগাদ থেকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জিটিএ প্রধান। তখনই মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা জিটিএ প্রধানের। প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাজ্য সরকারের তরফে কত ক্ষয়ক্ষতি হয়েছে কালিম্পং সহ […]







