দ:২৪পরগনা, ১২ মার্চ :- পোর্ট ট্রাস্ট্রের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ হয়। মাঝগঙ্গায় ওই সংঘর্ষের ফলে প্রবল ক্ষতিগ্রস্থ হয় বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ নামে পণ্যবাহী জাহাজটি। ফলে কিছুটা পারের দিকে এসেই জাহাজটি ডুবে যায় গঙ্গায়। বাটানগরের দিকেই ঘটেছে জাহাজডুবির ঘটনা। সূত্রের খবর, এদিন বজবজের সিইএসসি-র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাস নিয়ে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করে দুটি পণ্যবাহী ছোট জাহাজ। একটির নাম ‘এমভি মমতাময়ী মা’ ও অন্যটি ‘এমভি সানি-১’।
আচমকাই পাশাপাশি যাওয়া দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে কলকাতা পোর্ট ট্রাস্ট্রের একটি জাহাজের। সংঘর্ষে ব্যপক ক্ষতিগ্রস্থ বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ বাটানগরের দিকে নিয়ে আসা হয়। ওই জাহাজে থাকা ১৩ জন কর্মীকেও উদ্ধার করা হয়। তবে বেলা ১২টা নাগাদ গঙ্গায় বান এসে আচমকাই ডুবতে শুরু করে ‘এমভি মমতাময়ী মা’। ডুবন্ত এই জাহাজে আগুনও ধরে যায়। এই দৃশ্য দেখতে প্রচুর লোকের ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কলকাতা পোর্ট ট্রাস্ট্রের আধিকারিকরা।Related Articles
ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিনিধি দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।
কলকাতা , ৪ মে:- রাজ্যের ভোট পরবর্তী হিংসা ও বিরোধীদের ওপর শাসকদলের হামলা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধানখড়কে ফোন করে ভোট পরবর্তী সন্ত্রাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন একথা। মঙ্গলবারই পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন প্রধানমন্ত্রী নিজে […]
এসএসসির মাধ্যমে রাজ্যে কুড়ি হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু।
কলকাতা, ৭ মে:- স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ২০ হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক স্তরে ১৪ হাজার এবং একাদশ-দ্বাদশ স্তরে ৬ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই শিক্ষা নিয়োগের জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের […]
রিয়ালের উৎসবের রাতেই বিদায় বার্সা।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- বাকি ছিল মাত্র দুই লেগ। পিছিয়ে ছিল ৪ পয়েন্টে। তাই লা-লিগার খেতাব জিততে হলে, বৃহস্পতিবার বার্সেলোনাকে অবশ্যই জিততে হত ওসাসুনার বিপক্ষে। একই সঙ্গে হারতে হত রিয়াল মাদ্রিদকে। কিন্তু ঘটল তার উল্টোটাই। রিয়াল মাদ্রিদ ঠিকই জয় তুলে নিয়েছে। আর হেরেছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সা। ম্যাচের প্রথমার্ধেই ওসাসুনার বিপক্ষে […]







