হুগলি, ১২ মার্চ :- যে সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাদেরকে পুরসভায় প্রার্থী করা হলে দলের ক্ষতি হবে।বৃহস্পতিবার কোন্নগরে দলীয় কার্যালয়ে বাংলার গর্ব মমতা কর্মসূচি তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি বলেন, টিকিট দেওয়ার মালিক আমি নই। দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন।তবে আমরা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের প্রাধান্য দেব। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ও উত্তরপাড়া দুই পুরসভা তৃণমূলের দখলে থাকবে। বিজেপি লোকসভা ভোটে যে প্রতিশ্রুতি জনগন কে দিয়েছিল তার কোনটাই পালন করেনি।পুরভোটে মানুষ ভুল বুঝতে পেরে আমাদের ভোট দেবে।
Related Articles
রাজনৈতিক দলের ক্যাডারের ভূমিকায় নেমে পড়েছেন রাজ্যপাল :- গৌতম দেব
শিলিগুড়ি , ১ নভেম্বর:- রাজ্যপালের পাল্টা এদিন শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর তিনি বলেন যে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে এসে এবং উত্তরবঙ্গে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আগুন নিয়ে খেলবেন না। কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। তাই অতি বিনয়ের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানকে […]
চুঁচুড়ায় দুষ্কৃতি তান্ডবে গুরুতর জখম রাজ্যস্তরের রাইফেল শ্যুটার।
সুদীপ দাস , ২৭ জানুয়ারি:- থানা থেকে ঢিল ছোড়া দূরত্বের হোটেলে দুষ্কৃতিদের তান্ডব। ভাঙচুর হোটেল। ব্যাপক মারধর হোটেল মালিক তথা রাজ্যস্তরের রাইফেল শ্যুটার সহ এক কর্মচারীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত সওয়া বারোটা নাগাদ। প্রতিদিকার মত এদিন রাতে হোটেল গোছানোর সময় বাইকে করে জনা সাতেক দুষ্কৃতি চুঁচুড়া ঘড়ির মোড়ের সামনে জনতা হোটেলে আসে। এরপর […]
ইয়াস বিধ্যস্ত এলাকায় জল বাহিত রোগের প্রাদুর্ভাব কমাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের মেডিক্যাল ক্যাম্প।
কলকাতা, ২৪ জুন:- ঘুর্নীঝড় ইয়াস ও ভরা কোটালে সুন্দরবনের বিস্তির্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এর ফলে হাজার হাজার দুর্গত মানুষকে শুকনো ও রান্নাকরা খাবার পৌঁছে দিতে এগিয়ে আসে ভারত সেবাশ্রম সঙ্ঘ। বর্তমান জল নেমে যাওয়ার পরে বিভিন্ন জল বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই সুন্দরবনের বিভিন্ন এলাকায় এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ […]






