মানিকচক, ১২ মার্চ :- শারীরিক অসুস্থতা কে হার মানিয়ে হাসপাতালের বেডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের মানিকচক গ্রামীণ হাসপাতালে । জানা যায় অসুস্থ পরীক্ষার্থী নাম চৈতালী মন্ডল । মানিকচক এলাকায় স্থানীয় মানিকচক হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । পরীক্ষার কেন্দ্র ছিল মানিকচকের কালিন্দী হাই স্কুল । প্রথম দিনের বাংলা পরীক্ষার শুরুর ঘন্টা পরে থেকে ক্লাসঘরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী চৈতালী মন্ডল । এরপর স্কুলের কর্তৃপক্ষ ,পরিবারের লোকজন এবং মানিকচক থানার পুলিশ তড়িঘড়ি ছাত্রীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ছাত্রী এরপর স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে। বর্তমানে ছাত্রী সুস্থ রয়েছে বলে জানা গেছে পরিবার সূত্রে । ছাত্রীর মা সুনতি মন্ডল বলেন দূর্বলতার কারণে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে আমার মেয় । এরপর তাকে হাসপাতালে আনা হয় এবং এখান থেকে পরীক্ষা দেয়। আগের তুলনায় ভালো রয়েছে এখন । হাসপাতাল সূত্রে জানা গেছে ছাত্রীটির শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা রয়েছে সেই কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে। বর্তমানে তার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে।Related Articles
করোনার হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতেই শ্রাবনী মেলা বন্ধের সিদ্ধান্ত তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের।
হুগলি, ১৭ জুলাই:- আশা ছিলো স্বাস্থ্যবিধি মেনে এই বছর যদি শ্রাবনি মেলা হয় তাহলে হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন ভক্তরা। কিন্তু করোনার কাঁটা শ্রাবনীমেলাতেও। বিগত বছরের মতো এবারেও শ্রাবনী মেলা হচ্ছে না বলে জানিয়ে দিলেন তারাকেশ্বর মন্দিরের মঠাধীশ দন্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। আগেই প্রশাসনের তরফ থেকে শ্রাবনী মেলা হবে না বলে […]
পুরুলিয়ায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
পুরুলিয়া,২৯ ডিসেম্বর:- ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে রাঁচি থেকে পুরুলিয়ায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ পুরুলিয়াতে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে রিভিউ মিটিং করবেন তিনি । জেলা পুলিশের সদরদপ্তর বেলগুমা পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠক রয়েছে তার । Post Views: 372
বাজার জীবাণুমুক্ত করতে পথে তৃণমূলের চিকিৎসক বিধায়ক।
হাওড়া , ১১ মে:- করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর আগেও মানুষকে সচেতন করতে পথে নামতে দেখা গেছে তাঁকে। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে সচেতনতার বার্তা দিলেন বালি কেন্দ্রের তৃণমূলের চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এদিন করোনা সচেতনতায় পথে নেমে তিনি নিজের হাতেই বাজার দোকানপাট স্যানিটাইজ করেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে নিজের উদ্যোগে বালি বেলুড়ের জনবহুল […]






