হুগলি, ৯ সেপ্টেম্বর:- হুগলি দক্ষ তৃণমূল সংগঠক এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ কে হুগলি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হল। গতকালই জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি তাকে এই পদে নিয়োগ করেন। চম্পদনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সংগঠনের যে সমস্ত মুখ দলকে সমৃদ্ধ করছে তাদের মধ্যে সুবীর বাবু অন্যতম। 2021 এর বিধানসভা নির্বাচন হয়েছে তাতে এই বিধানসভা কেন্দ্রের 0তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়াতে তার সাংগঠনিক ক্ষমতা অনস্বীকার্য।
এ ছাড়াও এবারের যে পুর নির্বাচন হয়ে গেল তাতে বৈদ্যবাটি পুরসভায় ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। জয়েন সুবীর ঘোষ জয় হিন্দ বাহিনীর সভাপতি হওয়ায় খুশি এলাকার তৃণমূল কর্মীরা। তারা জানান সুবীর ঘোষকে যে দায়িত্ব দেয়া হলো তাতে আমরা তার সঙ্গে আছি, এবং আগামী দিনে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যজুড়ে যে কর্মসূচি যে উন্নয়নের যজ্ঞ চলছে তাতে আমরা সুবীর বাবুর নেতৃত্বে এই এলাকার সংগঠকে আরো মজবুত করব এই অঙ্গীকার করছি।






