হাওড়া,৬ ডিসেম্বর:- পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার। তাই বিশ্ব মৃত্তিকা দিবসে আগত অতিথিদের চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটাতে পেঁয়াজের উপরেই ভরসা রাখলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের হাতে উপহার স্বরূপ এক হাঁড়ি করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। কাউকে কাউকে আবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি এবং গাছের চারাও দেওয়া হয়। হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মানস বসু উদ্যোক্তাদের এই চমৎকৃত সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি সহাস্যবদনে সরস মন্তব্যের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “মাটি অনুষ্ঠানে আগত অতিথিরা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরলে তাঁদের গৃহিণীদের গোমড়া মুখে যে হাসি ফুটবে সেকথা বলাই বাহুল্য।”
অনুষ্ঠানের আর এক অতিথি বিশিষ্ট অধ্যাপক আক্রামূল হক ভূমিক্ষয় রোধ এবং যথেচ্ছ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির ক্ষতি সম্পর্কে বক্তব্য রাখার পাশাপাশি এদিনের অনুষ্ঠানে অতিথিদের পেঁয়াজ উপহার দেওয়ার বিষয়টিকে এক অভিনব উদ্যোগ বলে বর্ণনা করেন। অনুষ্ঠানের মূখ্য আয়োজক বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু বলেন এক কেজি পেঁয়াজের দাম দেড়শ টাকা ছুঁতে চলেছে। তাই ভোজন রসিক বাঙালিকে হেঁসেলে পেঁয়াজের যোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ ছাড়া মাংস এবং মাছের কিছু পদ রান্না করা সম্ভব নয়, তাই স্বভাবতই গৃহিনীদেরও মুখ ভার। তাঁর অনুষ্ঠানে আগত অতিথিদের মুখে অন্তত দু’ দিনের জন্য হাসি ফোটানোর লক্ষ্যে তিনি এই মুহূর্তে পেঁয়াজ ছাড়া অন্য কোনও উপহারের কথা ভাবতেই পারেননি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বিশিষ্ট চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস, পরিবেশ কর্মী জয়িতা কুণ্ডু, শিক্ষাবিদ বিভাস সামন্ত, সমাজকর্মী অনির্বাণ সামন্ত প্রমুখ। অনুষ্ঠানে পাঁচজন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।Related Articles
হাওড়াতেও বৃষ্টি। কালবৈশাখী ঝড়ে দুর্ঘটনা হাওড়ায়।
হাওড়া,২১ এপ্রিল:- কালবৈশাখীর বৃষ্টি হল হাওড়াতেও। সোমবার রাত থেকেই শহরে প্রবল ঝোড়ো হাওয়া এবং তারসঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার ভোরেও একই পরিস্থিতি ছিল। সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। সঙ্গে ছিল প্রবল দমকা হাওয়া। আকাশও মেঘলা রয়েছে সকাল থেকেই। ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা রেহাই মেলে। এদিকে, কালবৈশাখী ঝড়ে বালির গোস্বামীপাড়ায় দোতলা […]
কলকাতা পুলিশের পদক প্রাপকদের নাম ঘোষণা করল রাজ্য সরকার।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ২০১৮ ও ২০১৯ সালে কলকাতা পুলিসের পদক প্রাপকদের নাম ঘোষণা করেছে। প্রতিবছর রাজ্য সরকার কর্ম ক্ষেত্রে নিষ্ঠা ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দক্ষ পুলিশ কর্মীদের সম্মানিত করে যদিও করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির কারণে এতদিন কলকাতা পুলিশের পদক প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ২০১৯ সালের ‘নিষ্ঠা’ পদক প্রাপকদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিসের এসটিএফের […]
শনিবার রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল।
কলকাতা, ৬ অক্টোবর:- অতিমারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আগামী শনিবার রেডরোডে ফের হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল। এরপরই থাকছে ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ দীক্ষা মঞ্জরীর নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ থাকলে তাঁকেও দেখা যাবে রেডরোড কার্নিভালের অনুষ্ঠানে। বিশ্ববাংলা শারদ সম্মানে […]








