হুগলি,৬ মার্চ:- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। পিছিয়ে নেই রাজ্য সরকার। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের দেখা না মিললেও রাজ্য স্বাস্থ্য দপ্তর সবরকম পরিস্থিতিতে মোকাবিলা করার লক্ষ্যে নেমে পড়েছে। এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে জেলাস্তরের স্বাস্থ্য দপ্তরগুলিকে আগাম সতর্ক বার্তা দিয়ে করোনার মোকাবিলায় নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজ হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এবিষয়ে এক সচেতনতা শিবির আয়োজিত হলো। যেখানে নবান্নের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাঃ সিদ্ধার্থ নিয়োগী,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে ডঃ প্রীতম রায় সহ জেলার চারটি মহকুমার বিএমওএইচ এবং সরকারি হাসপাতালগুলির সুপাররা উপস্থিত ছিলেন। করোনার আগাম সতর্কতা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানসম্মত বিধি মেনে কি কি করনীয় সে বিষয়ে জেলা স্তরের আধিকারিকদের অবগত করানো হয়। এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডঃ নিয়োগী বলেন এখনও পর্যন্ত রাজ্যে করোনার হদিস মেলেনি তবে আগাম সতর্ক থাকাই ভালো সেজন্যই এধরনের আলোচনা শিবির। তবে তিনি বলেন এই মুহূর্তে রাজ্যবাসীর অযথা আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। এদিন হু-এর পক্ষে ডাঃ প্রীতম রায় বলেন করোনা থেকে আমরা নিজেদেরকে কি ভাবে নিরাপদ রাখতে পারি, আগাম সতর্কতা হিসাবে কি কি করনীয় বিশ্ব স্বাস্থ্য বিধি মেনে সে সব বিষয়েই এদিন এখানে আলোচনা হয়।Related Articles
দোষীদের উপযুক্ত শাস্তি, প্রয়োজনে সিবিআই তদন্ত, আরজি করের মৃত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী।
পানিহাটি, ১২ আগস্ট:- আরজিকর কান্ডে সারা রাজ্য যখন তোলপাড় বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় আর আজই পানিহাটি নাতাগর অম্বিকা মুখার্জি রোড সি আর এভিনিউ বাসিন্দা, আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডাক্তার ছাত্রীর বাড়িতে আসলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানাবেন তার বাবা ও মাকে এবং এই কর্মকাণ্ডের যাতে উপযুক্ত শাস্তি হয় তার সম্পূর্ণভাবে […]
ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে যুগোপযোগী করতে শুরু হলো সমীক্ষার কাজ।
কলকাতা , ২৭ জুলাই:- রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে ভৌগলিক অবস্থান সংক্রান্ত সমীক্ষা বা জি আই এস সার্ভের কাজ শুরু হয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর এই সমীক্ষার তথ্য সমন্বিত একটি পোর্টালও তৈরি করার কাজে হাত দিয়েছে। এই সমীক্ষার মাধ্যমে ছোট শিল্প ক্লাস্টার ও তার সঙ্গে যুক্ত […]
শুভেন্দুর পদত্যাগ পত্র গৃহীত না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার নির্বাচিত সদস্য হিসাবেই থাকছেন।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- সাংবিধানিক সংস্থান ও বিধানসভার নিয়ম বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা সম্ভব নয় বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিধানসভায় এসে শুভেন্দু যে ইস্তফাপত্র দিয়েছেন, তাতে কোনো তারিখ ছিল না। কিন্তু ইমেলে পাঠানো চিঠিতে ছিল। কোনটা আসল, […]









