কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে পার্শ্বশিক্ষকদের চলতি অনশন কর্মসূচি নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে বিরোধী কংগ্রেস ও বাম দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সিপিআইএম দলনেতা ডক্টর সুজন চক্রবর্তীকে এসম্পর্কিত মুলতুবি প্রস্তাবটি পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন । বিধানসভায় আজ প্রশ্ন উত্তর পর্ব না থাকাতেও বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন ।
প্রশ্নোত্তর এর বদলে সভায় আজ পরিবহন দপ্তরের স্থায়ী সমিতির রিপোর্ট নিয়ে আলোচনা হয়। রাজ্যপাল জাগদীপ ধনকার কয়েকটি বিল বিধানসভায় পিসের এখনো অনুমতি না দেওয়ায় সভায় আলোচ্যসূচির অভাব দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে । উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিধানসভার বিষয় উপদেষ্টা কমিটি বিকেলে আবার বৈঠকে বসছে ।Related Articles
চলতি বছরে দীপাবলি পালনে তামিলনাড়ুর ওপরেই ভরসা রাখছে বাংলা।
কলকাতা, ২৭ অক্টোবর:- শনিবার লক্ষ্মীপুজো। এরপরেই আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবে বাংলা। আর দীপাবলি মানেই বাজি পোড়ানো। তবে দূষণ সৃষ্টিকারী বাজি আগেই নিষিদ্ধ হয়েছে রাজ্যে। দীপাবলিতে একমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহার করা যাবে। এই বাজির জোগান আসে মূলত ভিন রাজ্য থেকে। তামিলনাড়ু, হরিয়ানার সবুজ বাতি আসবে বাংলায়। তাতেই দীপাবলি পালন করবে বঙ্গবাসী। প্রশাসনিক সূত্রে খবরইতিমধ্যেই […]
শুক্রবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
কলকাতা , ১৩ জানুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এখন প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। দক্ষিণবঙ্গ ও অন্য পর্বে উত্তরবঙ্গের জেলা প্রশাসন গুলির সঙ্গে দু’দফায় এই বৈঠক হচ্ছে। মুলত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতেই আজকের এই বৈঠক। শুক্রবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে বুক […]
হজ যাত্রীদের টিকাকরণ শুরু হলো হুগলি জেলায়।
হুগলি, ২৪ এপ্রিল:- হজ যাত্রী যারা নাম নথিভুক্ত করিয়েছেন আজ তাদের টিকাকরণ হয়। এদিন চুঁচুড়া, চণ্ডীতলা ও আরামবাগে টিকা দেওয়া হয়। হজ পালনের জন্য লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ আরবী মাসের জিলহজ মাসে সৌদি আরবের মক্কা শহরে হজ পালনের জন্য যান। সেই মত দেশ, রাজ্য ও হুগলি জেলা থেকেও বহু মানুষ এই বছর যাচ্ছেন।হজে যাওয়ার […]










