হাওড়া,৪ মার্চ:- ফের অগ্নিকান্ড শহরে। মঙ্গলবার মধ্যরাতে হাওড়ার আন্দুল বাজারে পরপর চারটি দোকান ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রথমে আগুনের ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্কিত এলাকার বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আগুন যাতে আশপাশের দোকান এবং বাড়িতে না ছড়িয়ে পড়ে তারও চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এই আন্দুল বাজারে। এদিন রাতে কি থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গেছে।
Related Articles
বেলুড় মঠে মহা সমারোহে পালিত দোল উৎসব।
হাওড়া, ৭ মার্চ:- বেলুড় মঠে দোল উৎসব মহা সমারোহে পালিত হচ্ছে। প্রত্যুষে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের শুরু হয়। এরপর সকালে হয় ঊষা কীর্তন। সন্ন্যাসী মহারাজেরা ঠাকুরকে প্রণাম করে ঢোল করতাল আবির নিয়ে উষাকীর্তন করতে করতে গোটা মন্দির এবং মঠ প্রাঙ্গন প্রদক্ষিণ করেন। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর মিষ্টি মুখ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সন্ন্যাসী […]
করোনার ভয়ে ৩৭ বছর পর ফেরার আসামি বাড়ি ফিরতেই পুলিশের জালে।
সুদীপ দাস , ১০ আগস্ট:- তিন যুগেরও বেশি সময় ধরে ফেরার খুনের আসামিকে পুলিশের হাতে তুলে দিলো করোনা । ১৯৮৩ সালে চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায় , প্রতিবেশী মহম্মদ ইসলামের সঙ্গে বিবাদ ও তাকে খুনের মামলায় অভিযোগে পুলিশ গ্রেফতার করে শেখ হাসেমকে । ঘটনার পরদিন কোর্টে তোলার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে কোর্ট চত্বর থেকেই ফেরার হয়ে […]
গোঘাটে তৃণমূল কর্মীর দোকানে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি , ৭ মে:- রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনা ঘটছে গোঘাট ১ ব্লকের সাওড়া অঞ্চলে সাওড়া বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর অভিযোগ শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখে তার দোকানে বোমাবাজি ও দোকানের জিনিসপত্র লুট পাট করা হয়েছে। অভিযোগ গতকাল […]







