হুগলি,২ মার্চ:- গত কাল কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে বাসে হামলা, বাস ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত ১১ জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া ব্লকের বাহানা গ্রামে। আহতদের প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালে আনা হয়। পরে আটজনকে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেস হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার তৃনমূলের। প্রতিবাদে সোমবার সকালে শেওড়াফুলি ফাঁড়ির সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা । প্রায় কুড়ি মিনিট ধরে চলে অবরোধ। ব্যস্ততম রাস্তা হওয়াও বেশ কিছুক্ষণ জানজট সৃষ্টি হয় জিটি রোড জুরে। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ এসে অবরোধ হাটিয়ে দেয়।পাশাপাশি রিষড়ায় মন্ডল সভাপতি বিজয় পান্ডের নের্তৃত্বে ১ নম্বর ওয়ার্ডে জি,টি,রোড অবরোধ করে বিজেপি কর্মীরা।
Related Articles
আজ থেকে খুলে গেল রিষড়ার ওয়েলিংটন জুট মিল।
হুগলি , ৯ অক্টোবর:- পুজোর মুখে খুশির খবর জুট শিল্পে।আজ থেকে খুলে যাচ্ছে রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শুক্রবার শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অফিসে এক ত্রিপাক্ষিক চুক্তি মাধ্যমে আজ থেকে খুলছে কারখানাটি।এ ব্যাপারে মন্ত্রী বেচারাম মান্না জানান গত ৩ অগাস্ট থেকে কারখানাটি বন্ধ ছিল। ফলে খুবই কষ্টের মধ্যে পড়েছিল এখানকার কর্মরত শ্রমিকরা। কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকার […]
উপন্যাস , গল্প লেখার পাশাপাশি একই দক্ষতায় আইন শৃঙ্খলা সামলাচ্ছে পুলিশ কমিশনার হুমায়ুন কবির
হুগলি , ৬ নভেম্বর:- ছোট গল্প,উপন্যাস, সিনেমার স্ক্রিপ্ট লেখা,সিনেমা পরিচালনার সাথে সাথে কড়া হাতে হুগলি জেলার আইন শৃঙ্খলা সামলাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির। এক কথায় বলা যায় পুলিশ কমিশনার হুগলি জেলার দুষ্কৃতী দৌরাত্ম সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন কমিশনারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে।অনেক প্রতিভার অধিকারী চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির। […]
৪৮ ঘন্টায় ১৮০ ডিগ্রী ঘূর্ণন , অবাক পরিবর্তন চুঁচুড়ার বিধায়কের !
সুদীপ দাস, ১০ জানুয়ারি:- বেআইনীভাবে স্কুল খুলে রাখার বিরুদ্ধে আইনত ব্যাবস্থা হবে। বড়লোকের জন্য একরকম আইন আর গরীবের জন্য অন্যরকম আইন এটা তো হতে পারে না। শনিবার সকালে ইমামবাড়ার সন্নিকটে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল চত্ত্বরে দাঁড়িয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই মত প্রকাশ করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর সেই […]










