কলকাতা,২ মার্চ:- আগামী দিনে দলের জনভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী নেতা কর্মীাদের আরও নম্র ও বিনয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় আজ তিনি গত লোকসভা নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার জন্য কর্মীদের একাংশের ঔদ্ধত্য এবং পারষ্পরিক কোন্দলকেই দায়ী করেন। অহঙ্কার ত্যাগ করে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এবং দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন কোন নেতা দলের থেকে বড় নয়। নেতা নয় কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। যারা দলের স্বার্থে কাজ করবেন দল তাঁদেরকেই প্রার্থী হিসাবে বিবেচনা করবে। পাশাপাশি মানুষের মধ্যে বিভেদ তৈরি করে অশান্তি বাঁধাতে বিভিন্ন এলাকায় বহিরাগতরা প্রবেশ করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী দাবি করেছেন।
এই বিষয়ে তিনি দলীয় কর্মীদের কড়া নজরদারি রাখতে বলেন। অন্যদিকে প্ররোচনায় পা না দিয়ে গণতান্ত্রিক ভাবে বিভেদের রাজনীতির মোকাবিলা করারও তিনি নির্দেশ দেন। দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনা পরিকল্পিত গণহত্যা বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ দলের নতুন কর্মসূচি আমার গর্ব মমতার সূচনা করে তিনি কেন্দ্রের শাসকদল বিজেপিকে দিল্লির অশান্তির জন্য দায়ী করেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ করেন ওই অশান্তির পরিকল্পনা আগে তৈরি হয়েছিল। পরে তাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে।সে কারণেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও অশান্তি সৃষ্টি হয়েছে। গতকাল কলকাতায় অমিত শাহের সভায় যোগ দেওয়ার আগে কিছু বিজেপি সমর্থকের গোলি মারো স্লোগানের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সরব হন। ইতিমধ্যে ওই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।Related Articles
শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে টিকাকরণ
কলকাতা , ১৫ জানুয়ারি:- আগামিকাল, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে টিকাকরণ। প্রাথমিক ধাপে প্রথম দিন ২০ হাজারের কিছু বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর টিকা দেওয়া হবে। চিহ্নিত হয়েছে ৪০০০ টিকাকরণ কেন্দ্র। তার আগে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ঠিক ছিল, প্রথম দিন ২০৪টি টিকাকরণ কেন্দ্রে […]
পুজোর আগেই খুলে যাবে নতুন টালা ব্রিজ।
কলকাতা, ৮ জুলাই:- নতুন টালা ব্রিজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে দেওয়া হতে পরে নতুন টালা ব্রিজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শারদোৎসবে মহানগর, শহরতলি ও কলকাতায় যাতায়াত করা মানুষদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক […]
বার্লিনের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।
কলকাতা, ৩ মার্চ:- দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বানিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার […]










