হুগলি,২৬ ফেব্রুয়ারি:- পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস। গত ১৪ ই ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়ায় একটি ইংরাজি মাধ্যম স্কুলে ছাত্র বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় মৃত্যু হয় ছাত্র ঋষভ সিং এর। এখনো চিকিৎসাধীন ওপর ছাত্র দিবাংশু ভগত। দুর্ঘটনায় গাড়ির আসল চালক শেখ শামিম আখতার ইতিমধ্যেই পুলিশের জালে।পুলিশ তদন্তে নেমে জানতে পারে দুর্ঘটনার দিন মাঝপথে শামিম গাড়ি থেকে নেমে পবিত্র কে স্ট্রিয়ারিং এর ভার দেয়। তারপরেই সুগন্ধায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় জখম হয় পবিত্র । এতদিন সে কল্যাণী তে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে হসপিটাল থেকে ছাড়া পেতে পোলবা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে । আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হবে । পুলিশ পবিত্রকে নিজেদের হেফাজতে নিয়ে দুর্ঘটনার আসল কারণ জানতে চাইছে। পবিত্র ও শামিম কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে বলে জানা যাচ্ছে। চুঁচুড়া আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
Related Articles
গারুলিয়া অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী রাজা চৌধুরী গ্রেফতার।
উত্তর ২৪ পরগনার , ১৬ জুলাই:- উত্তর ২৪ পরগনার গারুলিয়া অঞ্চলের এক কুখ্যাত দুষ্কৃতী রাজা চৌধুরী কে আজ ভোর রাতে গ্রেফতার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নোয়াপাড়া থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও 2 রাউন্ড গুলি পাওয়া গেছে। তার বিরুদ্ধে খুন ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়।গতকাল ভাটপাড়া যুব তৃণমূল […]
বিশ্বভারতীর উপাচার্যকেই এবার নোবেল দেওয়া উচিত, বললেন মন্ত্রী স্নেহাশিস।
হাওড়া, ৩১ জানুয়ারি:- বিশ্বভারতীর উপাচার্য, যিনি বিজেপির নির্দেশে চলেন, উনি যেরকম ভাষায় অর্মত্য সেনের মতো একজন মানুষকে নিয়ে কথা বলছেন সেটা লজ্জার। অমর্ত্য সেনের নোবেল প্রাইজ নিয়ে উনি প্রশ্ন তুলছেন। আমার তো মনে হয় উনি যেভাবে নোবেল নিয়ে গবেষণা করছেন, ওনাকেই একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে […]
আগামী ২৮ অক্টোবর বেতন পাবেন সরকারি কর্মচারীরা।
কলকাতা , ২ অক্টোবর:- রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে। খুলবে ২ নভেম্বর। কিন্তু বেতন পেতে সমস্যা হবে না। অক্টোবরের বেতন এই মাসের ২৮ আর ২৯ দিয়ে দেওয়া হবে। অর্থ দফতর থেকে সম্প্রতি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মী দের পুজোর আগে শেষ অফিস করতে হবে ১৬ তারিখ। ১৭ আর ১৮ […]







