হুগলি,২৩ ফেব্রুয়ারি:- তৃণমূলে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ভাই মুজিবর রহমান।পেশায় আইনজীবী মুজিবর রবিবার শ্রীরামপুরে গঙ্গা দর্শন আবাসনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে শাসক দলে ভিড়ে যান ।এ দিন মুজিবর রহমান বলেন, দাদার রাজনীতি আর্দশ এক রকম। আমারটা আরেক রকম। রাজনীতি যার যার ব্যাক্তিগত বিষয়ে।এটা নিয়ে আমাদের ভাইদের মধ্যে কোন বিরোধ নেই । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনার সত্যতা স্বীকার করে নেন। যদিও ভাইয়ের তৃণমূলে যোগদান নিয়ে কোন মন্তব্য করতে চাননি বর্শীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান। সূত্রের খবর শ্রীরামপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য পুরভোটের আগে শাসক দলে ভিড়েছেন মুজিবর।যদিও তৃণমূল এনিয়ে কোন মন্তব্য করেনি।
Related Articles
জয়েন্ট এন্ট্রান্স সেশন ওয়ানের ফল প্রকাশ।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই, মেইন, সেশন ওয়ানের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্রে দেওয়া নম্বর ব্যবহার করে jeemain.nta.nic.in- ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। শিগগিরই মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিএ। এ বছরের ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং পয়লা […]
বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার ব্যাপারে এগিয়ে বাংলা।
কলকাতা, ২১ মে:- বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার ব্যাপারে এগিয়ে বাংলা। রেশন গ্রাহকদের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান থেকেই এই তথ্য পরিষ্কার হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশেরও বেশি রেশন গ্রাহকের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। চলতি মাসে এখনও পর্যন্ত ৭২ লক্ষ […]
প্রত্যন্ত গ্রামে করোনা ঠেকাতে কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ শুরু সরকারের।
কলকাতা , ১৬ মে:- প্রত্যন্ত গ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে এবং আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া শুরু করলো রাজ্য সরকার। সোমবার থেকে প্রত্যেকটা জেলার ব্লকে ব্লকে দুদিনের প্রশিক্ষণ দেবে স্বাস্থ্য দপ্তর। কোয়াক ডাক্তারদের নাম দেওয়া হয়েছে, গ্রামীন স্বাস্থ্য পরিষেবক। এঁদের প্রশিক্ষণ দেওয়া কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে এই ধরনের চিকিৎসক রয়েছেন […]








