খড়দহ, ৩০ নভেম্বর:- প্রয়াত হলেন খড়দহ পুরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য তাপস পাল। ১৯৯৫ সাল থেকে খড়দহ পৌরসভার পৌরপিতা হিসাবে তিনি রাজনৈতিক জীবনে কাজ করে ছিলেন। এরপর ২০১০ সাল থেকে দুবারের জন্য পৌরপ্রধান হিসাবে খড়দহ পুরসভার দায়িত্ব সামলেছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিকেও তাপল পালের অপরিসীম ভূমিকা পালন করেছেন। শুধুমাত্র রাজনৈতিক নয় অরাজনৈতিক নানা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে সহযোগিতা করেছেন তিনি। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ তার প্রয়াণের পরই খড়দহের বেসরকারি হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন তাপস পালের অনুরাগী মানুষেরা। উপস্থিত হন রাজনৈতিক ও অরাজনৈতিক মহলের বহু মানুষেরা। তার প্রয়াণে খড়দহের রাজনৈতিক ও অরাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
গরমে রাস্তার কুকুর, বেড়ালদের জন্য পানীয় জলের ব্যবস্থা, সহায়তায় হাওড়া পুরসভা।
হাওড়া, ২ মে:- তীব্র তাপপ্রবাহে শুধু মানুষ নয়, জেরবার অবস্থা অবলা প্রাণীদেরও। বিশেষ করে রাস্তার কুকুর, বিড়াল সহ অন্যান্য প্রাণীদের নাজেহাল অবস্থা। মূলত এদের পাশে দাঁড়াতে হাওড়া শহরে এবার এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করবে হাওড়া পুরসভা। রাস্তার প্রাণীদের জলকষ্ট মেটাতে তাদের জন্য এই গরমের সময় বিশেষ পাত্র রাখার ব্যবস্থা […]
চন্দননগরে হোম বন্ধের নির্দেশ জেলা সমাজ কল্যাণ দপ্তরের।
হুগলি, ২৭ জুন:- গতকাল অশান্তির পর আজ চন্দননগরের হোম থেকে আবাসিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা।অশান্তি পাকানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দননগরের হোমে অভিভাবকদের মিটিং এ চরম অশান্তি হয় গতকাল। হোমের সভাপতি পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগ ওঠে, হোমের অপর ভবনের এক আবাসিকের সঙ্গে যৌন নির্যাতনের। সেই আবাসিকের সঙ্গে কথা বলে জেলা সমাজ কল্যাণ দপ্তর […]
অভিষেক ব্যানার্জীর আসার দিনেই পান্ডুয়ায় বোম বিস্ফোরণ, মৃত এক আহত দুই।
হুগলি, ৬ মে:- সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা রয়েছে পান্ডুয়ায়। সেই সভাস্থল থেকে কিছুটা দুরত্বে ঘটল ভয়াবহ ঘটনা! পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে খাদের পারে এই ঘটনা। মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই জন রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ […]









