হুগলি,২০ ফেব্রুয়ারি:- গত ৯ই জানুয়ারী নৈহাটিতে বোমা বিষ্ফোরনকান্ডে চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হলো। আজ আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে ২৫জনের হাতে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হয়। আগামীকাল থেকে বাড়ি-বাড়ি গিয়ে মোট ৩৯৭ জনকে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হবে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন হুগলীর জেলশাসক ওয়াই রত্নাকর রাও, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপপুরপ্রধান অমিত রায়, কাউন্সিলর জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। এদিন চুঁচুড়া বকুলতলা ঘাটের কাছে রেড ক্রস সমিতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে ২৫জনের হাতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেওয়া হয়। এবিষয়ে জেলাশাসক বলেন গত ৯ই জানুয়ারী দূর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী সকলকে ক্ষতিপূরনের কথা ঘোষনা করেছিলেন।
সেইমত আমরা ক্ষতির পরিমান সহ ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তথ্য নবান্নতে পাঠিয়েছিলাম। সেইমত রাজ্য সরকারের পক্ষ থেকে আসা ৩৯৭ জনের চেক আমরা তাঁদের হাতে তুলে দেবো। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানবিক এদিনের চেক বিতরন সেটাই প্রমান করলো। গত ৯ই জানুয়ারী চুঁচুড়া বকুলতলার বাসিন্দা গীতা কোলেই প্রথম ক্ষতিপূরনের দাবীতে সুর চড়িয়েছিলেন। সেই গীতা দেবী ক্ষতিপূরনের চেক দেওয়া শুরু হয়েছে জানতে পেরে বেজায় খুশি। তিনি বলেন আমি চেয়েছিলাম যেকোনভাবে হোক মুখ্যমন্ত্রীর কানে আমাদের দাবীটা পৌঁছক। তাই সেদিন আন্দোলনে নেমেছিলাম। আমার বিশ্বাস ছিলো দিদি যদি দাবীর কথা জানতে পারে তাহলে নিশ্চই কিছু একটা করবে। আমার সেই বিশ্বাসই সত্যি হয়েছে। আমার আন্দোলনও সার্থক হয়েছে। তবে তিনি বলেন ক্ষতিপূরনের সকলেরই অঙ্কের পরিমান সমান। ক্ষতির পরিমান অনুযায়ী টাকা দেওয়া হলে ভালো হতো।Related Articles
কেরালার বিমান দুর্ঘটনায় ক্রু- অভীকের তৎপরতায় প্রাণ পেয়েছে অনেকে , গর্বিত কোন্নগরে অভীকের বাবা-মা।
হুগলি , ৮ আগস্ট:- শুক্রবার রাতে কেরালার বিমান দুর্ঘটনায় আহত কোন্নগরের অভীক বিশ্বাস । গত 3 বছর আগে এক বেসরকারি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজে যোগ দেয় অভীক । গতকাল রাতে দুবাই থেকে প্লেন কেরালার উদ্যেশে রওনা দেয়। রাত ৭ টা ৪১ নাগাদ ল্যান্ডিং-এর সময় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বিমানটি দূর্ঘটনায় পরে । এরপরই বাড়িতে […]
হাওড়ায় সাংবাদিক বৈঠক তৃণমূলের।
হাওড়া, ৩ মে:- বর্তমানে করোনা এবং সাইক্লোনের সঙ্কটময় পরিস্থিতিতেও বিজেপি বাংলা বিরোধী চক্রান্ত করে চলেছে। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে চলেছে।বুধবার দুপুরে হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের এক সাংবাদিক বৈঠকে বিজেপির এই বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে দলের তরফ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কমিটির দলীয় সদর কার্যালয়ে এদিন সাংবাদিক […]
সাঁওতাল অধ্যুষিত এলাকায় অলচিকি ভাষায় পঠন পাঠনের দাবী সহ ৬ দফা দাবীতে ডেপুটেশন আদিবাসী সংগঠনের
প্রদীপ সাঁতরা,২৭ নভেম্বর:- ৬ দফা দাবী জানিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন আদিবাসীদের সংগঠন আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা। প্রসঙ্গত উল্লেখ যে অলচিকি ভাষায় পঠন পাঠন চালুর দাবী সহ শিক্ষা সমন্ধীয় একাধিক দাবী আদায়ে আদিবাসীদের সংগঠনগুলি আন্দোলন চালিয়ে আসছিল। বুধবার আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা-র ডাকে আদিবাসী জাতিভুক্ত শতাধিক মানুষ মিছিল করে বালুরঘাট শহরের […]






