সোজাসাপটা ডেস্ক,১৮ ফেব্রুয়ারি:- মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে মঙ্গলবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১.. শোকস্তদ্ধ শিল্পী মহল। ১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবসা । সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন অবোধ ছবিতে। কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন তিনি।
Related Articles
ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল।
কলকাতা , ৬ মে:- রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। অতিরিক্ত সচিব পর্যায়ের একজন আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দলটি রাজ্যের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মন্ত্রকে রিপোর্ট জমা দেবে বলে সূত্রের খবর। দলটি কিছুক্ষণ আগে দমদম […]
তৃণমূল শাসনকালে উলোট পুরাণ, কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বামেরা।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রাজ্যে তৃণমূল শাসনকালে এযেন ঠিক উলোট পুরাণ। হাওড়ার সাঁকরাইলে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিলো বামেরা। চলছে আবির খেলা। হাওড়ার সাঁকরাইল শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৬৪টি আসনের সবকটিতেই জয়লাভ করলো বামপন্থী প্রার্থীরা। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জয় পেয়েছে। জয়ের আনন্দে বাম কর্মীরা রাস্তায় বেরিয়ে লাল […]
চুঁচুড়া থানার সামনে মহিলারা জুতো পেটা করছে আইনজীবীকে! ভিডিও ভাইরাল।
হুগলি, ১৪ মার্চ:- চুঁচুড়া আদালতের আইনজীবী মলয় মজুমদারকে দুজন মহিলা জুতো পেটা করছেন চুঁচুড়া থানার সামনে এমন একটি ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবী মহলে। মলয় মজুমদার চুঁচুড়া আদালতের আইনজীবী। তাকে কেন মারধর করা? আইনজীবীর বাড়িতর ভারাটে এক মহিলার অভিযোগ তার সঙ্গে দুর্ব্যবহার করেন, কুপ্রস্তাব দেন আইনজীবীর অপর এক ভারাটে। বিষয়টি আইনজীবীকে জানালে তিনি মিটিয়ে […]










