হুগলি,১৭ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দূর্ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। এবারে চুঁচুড়ার বেসরকারী স্কুলগুলিতে চলা পুলকার মালিক ও ড্রাইভারদের ডেকে তাঁদের সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে তাঁরা সরকারি নিয়ম মেনে গাড়ি চালায়। গাড়ি ও গাড়ির কাগজপত্র যাতে ফিট থাকে। পাশাপাশি সকল পুলকার মালিক ও চালকদের যাবতীয় তথ্য নথিবদ্ধ করা হয়। আগামীদিন থেকে পুলকারে পুলিশি চেকিং ধারাবাহিকভাবে করা হবে বলে চন্দননগর পুলিশ কমিশনারের এডিসিপি ট্রাফিক হারাধন হালদার জানান।
Related Articles
দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি।
বাঁকুড়া , ৪ ফেব্রুয়ারি:- পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। ঘটনায় আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ বাঁকুড়ার ওন্দা থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আচমকাই একটি পিকআপভ্যান ওই কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মারে। বিষ্ণুপুরের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা […]
২০০ বছরের পুরনো সিন্দুক উদ্ধার। পাওয়া গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুকীর্তির উজ্জ্বল নথি।
কলকাতা,৩০ নভেম্বর:- সংস্কৃত কলেজের গোডাউন থেকে পাওয়া গেল একটি সিন্দুক। চাবি তৈরি করে সিন্দুকটি খোলার চেষ্টা চলে বহুক্ষণ । এরপর দীর্ঘ চারঘণ্টার চেষ্টায় খোলা হয় সিন্দুক। সিন্দুকের মধ্যে থেকে মিলেছে প্রচুর চেকবই, রূপোর মেডেল। রয়েছে সাতটি বন্ধ খামও। “মুক্তকেশী দেবীর উইডো ফান্ড”র একটি কাগজ পাওয়া গিয়েছে সিন্দুকের মধ্যে থেকে। যা থেকে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় […]
শিশির অধিকারীর ডানা ছাঁটলো তৃণমূল।
কলকাতা , ১২ জানুয়ারি:- কাঁথির দাপুটে অধিকারী পরিবারের ডানা ছাঁটার কাজ ত্বরান্বিত করল তৃণমূল। এবার সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শিশির অধিকারীকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কাঁথির সাংসদ ও তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশিরকে। নতুন চেয়ারম্যান করা হয়েছে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। […]








