হুগলি,১৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আরিয়ান হসপিটালের সহযোগিতায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো হুগলীর চন্ডীতলা ২নম্বর ব্লকে। এখানে মূলতঃ গ্রাম-গঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষন দেওয়া হয় সম্পূর্ণ বিনা ব্যায়ে।পাশাপাশি গরীব মানুষের স্বাস্থ্য পরিসেবাও দিয়ে থাকেন তারা সম্পূর্ণ বিনামূল্যে। সম্প্রতি রাজ্য সরকার তাঁদেরকে হাতে-কলমে ট্রেনিং দিতে উদ্যোগী হয়েছে। সেই ডাকে সাড়া দিয়েই অপ্রাতিষ্ঠিক স্বাস্থ্য কর্মী ফেডারেশন এই শিবিরের আয়োজন করেছে। সম্পাদক অভিজিৎ বোলেলদের সহযোগীতায় এদিন কয়েকশো স্বাস্থ্য কর্মী এই শিবিরে এসে বিনাব্যায়ে প্রশিক্ষন গ্রহন করে উপকৃত হন।সকাল থেকেই মানুষ ভীড় জমান তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য।অভিজিৎ বেলেল বলেন তাদের প্রধান উদ্দেশ্য সারা সপ্তাহে যা উপার্জন করেন তার থেকেই কিছুটা দিয়ে পাশাপাশি মানুষের থেকে চাঁদা তুলে সপ্তাহের একদিন গরীব মানুষের সেবায় নিয়োজিত করেন। এইভাবেই মানুষের আশীর্বাদ নিয়ে আগামীদিনে পথ চলতে চাইছেন তারা।
Related Articles
২ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় জয় এসি মিলানের।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- ইটালির সেরি আ-য় বুধবার দু’গোলে পিছিয়ে থেকেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জুভেন্টাসকে ৪-২ হারিয়ে চমকে দিল জলাটান ইব্রাহিমোভিচদের এসি মিলান। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটে তিন গোল করে তারা। বুধবার একটা সময় পর্যন্ত যে মেজাজে খেলেছে জুভেন্টাস, মনে হচ্ছিল হাসতে হাসতে তিন পয়েন্ট নিয়ে যাবে। দ্বিতীয়ার্ধের ২ মিনিটে একক প্রচেষ্টায় প্রথম গোল করেন […]
খুশিতে উল্লাস হাওড়ার পাড়ায়।
হাওড়া, ১ আগস্ট:- বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জিতলেন দেউলপুরের অচিন্ত্য শিউলি। এই নিয়ে চলতেই কমনওয়েলথ গেমসে ভারতের পদক ৬। দ্বিতীয় স্থানে রূপো জয়ী মালয়েশিয়ার এরি ইদায়ত মোহাম্মদ। তৃতীয় স্থানে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন কানাডার ডারসিগ্নি। একদিন বাবার সৎকারের জন্য সামান্য টাকাও ছিলনা। সেই কঠিন লড়াইয়ের হার্ডল পেরিয়েই আজ ঘরের […]
প্রথম দিনের মনোনয়নেই চুড়ান্ত অব্যবস্থা হুগলিতে।
হুগলি, ৯ জুন:- গতকাল ঘোষণা হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের নির্ঘন্ট। আজ থেকে আগামী সাত দিন মনোনয়ন জমা দেওয়ার কথা বলা হয় নোটিশে। সকাল দশটা থেকে বিকাল তিনটে পর্যন্ত মনোনয়ন তোলা ও জমা দেওয়া যাবে। অথচ প্রথম দিন মনোনয়ন তুলতে গিয়ে চরম অব্যবস্থার শিকার হলেন রাজনৈতিক দলের প্রার্থীরা। চুঁচুড়া-মগড়া ব্লকের মনোনয়ন হচ্ছে মগড়া বিডিও অফিসে। সেখানে দীর্ঘক্ষন […]










