আরামবাগ, ৩০ সেপ্টেম্বর:- ভবানীপুর উপনির্বাচনে তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর উদেশ্যে এবার যজ্ঞ করলেন আরামবাগের সাংসদ আফরিন আলি তথা অপরুপা পোদ্দার।। এদিন খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে এসে দলের নেত্রীর জয়ের প্রার্থনা করে যজ্ঞ করেন তিনি।। পাশাপাশি উপস্থিত ছিলেন খানাকুল ১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক সহ অনান্যরা। মুসলীম ধর্মাবলম্বী মানুষদের হিন্দুব্রাম্ভনদের সাথে মিলে একসাথে করা এই যজ্ঞানুষ্ঠান দেখতে এলাকার মানুষেরাও এদিন ভীড় জমান ঘন্টেশ্বর মন্দির এলাকায়।। ঘটনাপ্রসঙ্গে আফরিন বলেন, লক্ষাধিক ভোটে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ভোটে জিততে পারেন সেই প্রার্থনার জন্যই এই যজ্ঞ।পাশাপাশি আরও দুইটি উপনির্বাচনে তৃনমুল যাতে জিততে পারে সেই প্রার্থনা জানালাম। এই ভবানীপুরই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। সব মিলিয়ে এদিন খানাকুলের এই যজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মতোন।
Related Articles
নিখোঁজ ডাক্তারকে উদ্ধার করে ছেলের হাতে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার পুলিশ।
হুগলি, ২৪ জানুয়ারি:- নিখোঁজ ডাক্তারকে উদ্ধার করে ছেলের হাতে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার পুলিশ। পেশায় চিকিৎসক বনগার বাসিন্দা কান্তি চক্রবর্তী ১৫.০১.২০২২ তারিখ থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় পরিবারের লোকেরা বনগাঁ থানা মিসিং ডায়েরি করে। এরপর চারদিকে খোঁজখবর করে পাওয়া যায়নি চিকিৎসককে। অবশেষে টহলরত ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুন্ডু রেল স্টেশন এর […]
লকডাউনে রাস্তায় মোবাইলে ব্যস্ত যুবকরা, পুলিশের তাড়া খেয়ে নয়ানজুলিতে ঝাঁপ।
হাওড়া , ২৫ জুলাই:- বৃহস্পতিবার যেখানে শেষ হয়েছিল শনিবার ঠিক সেখান থেকেই শুরু করে প্রশাসন। এক সপ্তাহে দ্বিতীয় লকডাউনে প্রশাসন দিনভর কড়া হাতে নজরদারি চালালো শহর থেকে গ্রাম সর্বত্র। জয়পুর থানার ওসি তাপস কুমার নস্কর পুলিশের একটি দল নিয়ে সেহাগোড়ী সহ বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে টহলদারি চালালেন। লাঠি হাতে পুলিশের টিম দেখেই কেউ দৌড়ে পালালো। […]
গুজরাটে সরকার গড়ার পথে দল, হাওড়ায় আবির মেখে মিষ্টি বিতরণ বিজেপির।
হাওড়া, ৮ ডিসেম্বর:- গুজরাটে সরকার গড়ার পথে দল। হাওড়ায় আবির মেখে মিষ্টি বিতরণ করে সেলিব্রেশনে মাতলেন বিজেপি কর্মীরা।গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য এবং সপ্তমবারের জন্য বিজেপি সরকার গড়তে চলার খুশিতে হাওড়ায় সদর বিজেপির পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার পঞ্চাননতলায় দলের সদর কার্য্যালয়ের সামনে পথচলতি মানুষকে মিষ্টি বিলি করা হয়। ভারতীয় […]








