আরামবাগ, ৩০ সেপ্টেম্বর:- নিন্মচাপের জেরে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েই। এর জেরে ফের বন্যার ভ্রুকুটি আরামবাগে। এদিন দুপুরের পর থেকেই দ্বারকেশ্বর নদীর জল বাড়তে থাকে। নদীর বাঁধ উপচে আরামবাগের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে আরামবাগ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়। পরিদর্শনে বের হন পৌরসভার প্রশাসক স্বপন নন্দী থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই আরামবাগ পুরসভার পক্ষ থেকে দ্বারকেশ্বর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। পাশাপাশি মাইকিং করে মানুশকে সতর্ক করার কাজ শুরু করে আরামবাগ পুরসভা। ইতিমধ্যেই আরামবাগ এলাকার চল্লিশটি পরিবারকে উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাান সুত্রে খবর, প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে জলাধারগুলি থেকে। সেইজল দ্বারকেশ্বর ও রুপনারায়ন নদীদিয়ে যাওয়ার সময় আবারোও আরামবাগ ও খানাকুলের বিস্তৃত এলাকা প্লাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দ্বারকেশ্বর নদীর জল গ্রাম ও শহরগুলির বেশ কয়েকটি ওয়ার্ডে প্রবেশ করছে। যদিও আরামবাগ পৌরসভা প্লাবিত এলাকার মানুষের পাশে থেকে কাজ শুরু করেছে।
Related Articles
পঞ্চায়েতের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নবজোয়ার, ঘোষণা অভিষেকের।
কলকাতা, ২০ এপ্রিল:- রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মতামত নিয়ে প্রার্থী ঠিক করবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সব জায়গাতেই এই পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে দলের জনভিত্তি মজবুত করতে তিনি আজ তৃণমূলে নব জোয়ার নামে নতুন কর্মসূচি […]
রেশন ডিলাররা দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখালো আরামবাগ মহকুমার খাদ্যদপ্তরে।
আরামবাগ, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প ঘোষনা হবার পর থেকেই রেশন ডিলারদের মধ্যে চাপা ক্ষোভ জমা হচ্ছিল। এদিন তার বহিঃপ্রকাশ দেখা গেলো হুগলি জেলার আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিলাররা জোট বদ্ধ হয়ে আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি খাদ্য […]
বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে।
নদীয়া,২৫ ফেব্রুয়ারি:- বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার কন্দখোলা গ্রামে। সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের কন্দ খোলার বাসিন্দা তিমির শেঠের বয়স জনিত কারণে মৃত্যু হয়। অভিযোগ, সোমবার বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিমির শেঠের নাতিরা মৃতদেহ কাঁধে নিয়ে রওনা হয়। ঠিক তখন ছেলে […]








